ফ্রী অনলাইন ডাক্তার সেবা পেতে চান? ফ্রি ডাক্তার সেবা কিভাবে পাবেন তা জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্ট শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আপনাদের সামনে এমন কিছু অ্যাপস সম্পর্কে আলোচনা করবো। যে apps গুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। চলুন দেরি না করে মূল আলোচনার শুরু করি।
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি মোবাইলের মাধ্যমে ডক্টরের সাথে অনলাইনে কথা বলতে পারবেন। অর্থাৎ, একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি পেতে পারেন চিকিৎসা সেবা। অনলাইনের মাধ্যমে ঘরে বসে মোবাইলের মাধ্যমে যে চিকিৎসার সেবা প্রদান করা হয় এর নাম হলো টেলিমেডিসিন।
বর্তমান সময়ে বাংলাদেশ সরকার টেলিমেডিসিন চিকিৎসার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ কারণে বর্তমানে আপনি চাইলে ফ্রী অনলাইন ডাক্তার দেখাতে পারেন। তবে এজন্য আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। চলুন ফ্রি ডাক্তার সেবা কিভাবে পাবেন তা দেখে নেই।
ফ্রী অনলাইন ডাক্তার সেবা পাওয়ার নিয়ম
স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ এ কল করে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত। এছাড়া স্বাস্থ্য বাতায়ন থেকে আপনি সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যেকোন তথ্য এবং ফোন নাম্বার পেতে পারেন। অর্থাৎ, ফ্রী অনলাইন ডাক্তার সেবা পাওয়ার জন্য আপনাকে সরাসরি কল করতে হবে ১৬২৬৩ নম্বরে।
কিভাবে ডাক্তারের সাথে কথা বলবেন
ফ্রি ডাক্তার সেবা পেতে ডাক্তারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে তা আমাদের জানা দরকার।১৬২৬৩ ডায়াল করার পর, আপনার স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে 0 (শূন্য) চাপুন। আপনি যদি আপনার নিকটস্থ সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ে কোন কিছু জানতে চান, তাহলে ১ চাপুন।
আপনি যদি সরকারী-বেসরকারী অ্যাম্বুলেন্সের তথ্য জানতে চান, তাহলে ২ চাপুন। স্বাস্থ্য বাতায়ন কোন বানিজ্যিক সেবা নয় এবং এতে ফোন করতে মোবাইল ফোনের স্বাভাবিক বিলের অতিরিক্ত বিল হয়না।
শেষ কথা
আশা করি, ফ্রী অনলাইন ডাক্তার সেবা ও পরামর্শ কিভাবে গ্রহণ করবেন তা আপনি এখন জানতে পেরেছেন। তাই এদের না করে যেকোন ধরনের স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য উক্ত নাম্বারে ফোন করুন। আর আপনার কাছ থেকে আজকের আর্টিকেল একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও ফ্রী অনলাইন ডাক্তার সেবা সম্পর্কে যেকোনো প্রশ্ন বা মন্তব্য করতে পারেন।
.jpg)