মেট্রোরেলের সময়সূচি মতিঝিলঃ গত শনিবার ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালবে মেট্রোরেল। তবে শুরুতে শুধু চার ঘণ্টা চলবে এই পথে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। আসতে আসতে সময় ও স্টেশন বাড়ানো হবে।
যেহেতু নতুন মেট্রোরেল চালু হয়েছে। এ কারণে মেট্রোরেলের সময়সূচি মতিঝিল ও ভাড়া জানা দরকার। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।
মেট্রোরেলের সময়সূচি মতিঝিল
নতুন মেট্রোরেল আজ থেকে চালু হবে। যারা মেট্রোরেলে যাতায়াত করবেন তাদের মেট্রোরেলের সময়সূচি মতিঝিল জানা দরকার।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ছাড়া প্রতিদিন মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭.৩০ থেকে সকাল ১১.৩০ পর্যন্ত উভয় দিকে চলাচল করবে।
মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রোরেল থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। সকাল ১১.৩০-এর পর থেকে মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তবে সকাল ১১.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো ট্রেনের সময় ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
মেট্রোরেলের ভাড়া মতিঝিল
উপরে নিশ্চয়ই আপনি মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনার মেট্রোরেলের ভাড়া সম্পর্কে জানা দরকার।
মেট্রোরেলের ভাড়ার বিষয়ে ডিটিসিএ যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে- উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ১০০ টাকা; উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা; মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা; ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং সচিবালয় স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ২০ টাকা। একই পরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য হবে।
অন্যদিকে মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কাওরান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কাওরান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।
শেষ কথা
আজ আমরা জানলাম মেট্রোরেলের সময়সূচি মতিঝিল সম্পর্কে। এছাড়াও মতিঝিল মেট্রোরেলের ভাড়া কত টাকা সে সম্পর্কে আলোচনা করেছি। তো বন্ধুরা আজকের আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করবেন।
