পদ্মা সেতুর ট্রেনের সময়সূচীঃ বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল ও দীর্ঘতম সেতু হলো পদ্মা সেতু। ইতিমধ্যেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু রেল চলাচল শুরু হয়।
যেহেতু পদ্মা সেতুতে এখন নিয়মিত রেল চলাচল করবে। তাই আমাদের পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা দরকার। এজন্য নিচে আমরা পদ্মা সেতু ট্রেনের সময়সূচী সম্পর্কে আলোচনা করবো। চলুন মূল আলোচনা শুরু করি।
পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী ২০২৩
প্রকৃতপক্ষে রেল কর্তৃপক্ষ পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী প্রকাশ করেন নি। তবে আপনাদের সামনে আমরা খালি হাতে হাজির হইনি। পদ্মা সেতুর ট্রেনের সম্ভাব্য সময়সূচী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।
পদ্মা সেতু দিয়ে প্রথম পর্যায়ে চলবে তিনটি ট্রেন। রেল যোগাযোগ সূত্র থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেন “সুন্দরবন এক্সপ্রেস” পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনা যাবে। ভাঙ্গা থেকে ট্রেনটি রাজবাড়ী, পাটুরিয়া, কুষ্টিয়ার পোড়াদহ এবং যশোর হয়ে খুলনায় যাবে।
আবার বর্তমানে রাজশাহী টু ভাঙ্গা পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। তবে এই ট্রেনের রুট পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
যেহেতু এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী প্রকাশ করেন নি। তাই আপনাদের মাঝে সম্ভাব্য একটি সময়সূচি দেওয়ার চেষ্টা করলাম।
ছবি: সংগৃহীত
উপরের পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী সম্ভাব্য একটি সময়সূচি। তাই এটাই যে সঠিক হবে তা বলা মুশকিল। তবে রেল কর্তৃপক্ষ যখন পদ্মা সেতু ট্রেনের সময়সূচী প্রকাশ করবে সাথে সাথে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।
পদ্মা সেতু ট্রেনের ভাড়া
পদ্মা সেতু ট্রেনের ভাড়া এখন নির্ধারণ করা হয়নি। তবে কোন রুটের ভাড়া কত টাকা হবে তার জন্য রেল মন্ত্রণালয়ে রেল কর্তৃপক্ষ প্রস্তাব করেছেন।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথে দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। তবে এ পথ যেতে ৩৫৩ কিলোমিটারের ভাড়া গুণতে হবে যাত্রীদের। পদ্মা সেতু থেকে ভাঙ্গার ভাড়া ৩৫০ টাকা।
আবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল-পদ্মবিলা-সিঙ্গিয়া হয়ে খুলনা গেলে প্রকৃত দূরত্ব কমে ২০০ দশমিক ২৪ কিলোমিটার হয়েছে। তবে সে হিসাবে রেলওয়ে আদায়যোগ্য ভাড়ার দূরত্ব খুব একটা কমেনি। এ অংশে শোভন চেয়ারের ভাড়া ৪৮০ টাকা, এসি চেয়ার ৯২০ টাকা, এসি সিট ১১০৪ টাকা এবং এসি বার্থের ভাড়া ১৬৫৭ টাকা।
শেষ কথা
এই ছিল আজকে পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, আজকের আর্টিকেল থেকে আপনি পদ্মা সেতুর ট্রেনের সময়সূচী জানতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা পদ্মা সেতু ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ।
.jpg)
