এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ২০২৩ঃ আপনি নিশ্চয়ই এইচএসসি ২০২৩ সালের পরীক্ষার্থী বা অভিভাবক। বর্তমান সময়ে এইচএসসি ২০২৩ পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানো ও মানবন্টন কম করার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।
তাদের আন্দোলনের ফলে এইচএসসি পরীক্ষার পেছানো হবে কিনা? অথবা প্রত্যেকটা পরীক্ষা ৫০ মার্কের হবে কিনা? এ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ আপনাদের সামনে এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ২০২৩
এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট হচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত মঙ্গলবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।
তবে শেষ সময়ে এসে গত মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সৃজনশীলে ৩০, এমসিকিউতে ২০ ও ব্যবহারিকে ২৫। কিন্তু অন্য সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।
শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন, বাসায় ফিরে পড়াশোনা করার। আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এছাড়াও তিনি আরো জানান, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীকে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দিতে হবে।
পরিশেষে
আশা করি, এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ২০২৩ সম্পর্কে আপনি সঠিক তথ্য পেয়েছেন। শিক্ষামন্ত্রীর মতে আগামী ১৭ই আগস্ট হতেই এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। তবে শিক্ষার্থীরা তার এই মতামত মেনে নিচ্ছে না। বরং তারা এখনো বিভিন্ন জায়গায় পরীক্ষা পেছনে দাবিতে আন্দোলন করে যাচ্ছে। তো বন্ধুরা, এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ২০২৩ সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট করবেন।
