মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক 2023 করতে চান? পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে আপনি একজন ঠিক জায়গায় এসে পড়েছেন। আজকে আপনাদের সামনে কিভাবে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক।
আমাদের দেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে বা ভ্রমণ করার জন্য মালয়েশিয়া যেতে চাচ্ছেন। তাদের অবশ্যই মেডিকেল চেকআপ করতে হবে। অর্থাৎ, আপনি শারীরিকভাবে ফিট কিনা তা পরীক্ষা করতে হবে।
মেডিকেল চেকআপ করার পর আপনার যদি কোন সমস্যা থাকে। তাহলে কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন না। আর যদি মেডিকেলে ফিট থাকেন তাহলে এজেন্সি থেকে আপনাকে ভিসা প্রদান করবে। তাই আমাদের মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানতে হবে।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক 2023
একটা সময় ছিল যখন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করতে হতো। তবে প্রযুক্তির এই সময়ে আপনি ঘরে বসেই মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আপনারা যাতে খুব সহজেই মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন সেই জন্যে আমাদের আজকের আয়োজন। চলুন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক 2023 সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ধাপ ১ঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য https://eservices.imi.gov.my/ myimms/FomemaStatus লিংকে ক্লিক করুন।
ধাপ ২ঃ উপরের লিংকে ক্লিক করার পর, আপনার সামনে নিশ্চয়ই উপরে ছবির মত ছবি এসেছে। এখন আপনাকে কিছু তথ্য দিয়ে ফ্রম গুলো ফিলাপ করতে হবে।
ধাপ ৩ঃ No Passport: এই অপশনে পাসপোর্ট নাম্বার দিন। Warganegara: এখানে আপনার নিজের দেশ সিলেক্ট করতে হবে। পাসপোর্ট নাম্বার ও দেশের নাম সিলেক্ট করার পর Carian অপশনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ আপনার সকল তথ্য যদি সঠিক থাকে। তাহলে আপনার সামনে মেডিকেল রিপোর্ট এর ফরম চলে আসবে।
ব্যাস, এভাবেই আপনি খুব সহজে দুই মিনিটের মধ্যে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আপনারা যদি খুব সহজেই মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন তার জন্য একটি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট কত দিন লাগে?
অনেকেই ভাবেন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট করতে অনেক সময় লাগে। তবে বর্তমান সময়ে ২৪ ঘন্টার মধ্যে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ হয়ে যায়।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট করতে কত টাকা লাগবে?
প্রকৃতপক্ষে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট করতে কত টাকা লাগবে তা কেউ কখনো সঠিকভাবে বলতে পারবে না। তবে মেডিকেল রিপোর্ট করার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা খরচ হবে। এছাড়াও আপনার যদি পরিচিত কোন ব্যক্তি থাকে তাহলে এর থেকেও কম টাকা লাগতে পারে।
পরিশেষে
আজকে আমরা জানলাম পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে। আশা করব আজকের আর্টিকেল থেকে খুব সহজেই আপনি মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এছাড়াও যদি আজকের আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকে। তাহলে কমেন্ট করে জানাবেন।
.jpg)
