সৌদি আরব ক্লিনার ভিসা-সৌদি আরব ভিসা
সৌদি আরব ক্লিনার ভিসা– আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ সৌদি আরবে যায়। আমাদের দেশ থেকে মানুষ হজ করার জন্য ও কাজের জন্য সৌদি আরব যাচ্ছে। আপনি আমার নিশ্চয়ই সৌদি আরব যেতে চাচ্ছেন। আমাদের দেশ থেকে অনেক মানুষ কাজের ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছে।
বর্তমান করোনা মহামারী একটি স্বাভাবিক হওয়ায়, সৌদি আরব ভিসা পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে আমাদের দেশ থেকে সৌদি আরব ক্লিনার ভিসা নিয়ে মানুষ ভিসা যাচ্ছে। কারণ ক্লিনার ভিসার জন্য আপনাকে বেশি শর্ত পূরণ করতে হবে না। আসুন সৌদি আরব ক্লিনার ভিসা ও সৌদি আরব ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
ক্লিনার ভিসা কি
সৌদি আরবে ক্লিনার ভিসা নেওয়ার আগে আপনাকে জানতে হবে ক্লিনার ভিসা কি। আপনি যদি ক্লিনার ভিসা নিয়ে সৌদি আরব যেতে চান, তাহলে আপনাকে কি কাজ করতে হবে। অনেকেই আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন করে থাকে।
ক্লিনার ভিসার কাজ হল আপনাকে কাজ করার স্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সৌদি আরবের মূলত মসজিদের বেশি ক্লিনার এর কাজ করা হয়। সৌদি আরবে ক্লিনার ভিসার কাজ হল আপনাকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও আপনি যদি কোন মাল্টিন্যাশনাল কোম্পানি বা হোটেলে কাজ করেন। তাহলে সেই সকল কাজের জায়গা পরিষ্কার করেছেন রাখতে হবে।
সৌদি আরব ক্লিনার ভিসা
ক্লিনার ভিসায় আপনি যদি সৌদি আরব যেতে চান, তাহলে আপনাকে যেকোন জায়গায় ক্লিনারের কাজ করতে হবে। বেশিরভাগ মানুষ মসজিদে বেশি কাজ করে থাকে। কিন্তু বর্তমানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতেও ক্লিনার কর্মী নিয়োগ দেয়া হচ্ছে। তাই এটা আপনাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না।
সৌদি আরব ক্লিনার ভিসার জন্য আপনাকে কয়েকটি শর্ত মানতে হবে। এছাড়া আপনারও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সৌদি আরব কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো নিম্নরূপ:
- একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ২ বছর হতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।
- শারীরিক পরীক্ষা করার পর মেডিকেল সনদ।
- পাসপোর্ট সাইজের ৬ কপি সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি।
- জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্স।
- পিতা মাতার ভোটার আইডি কার্ড (প্রয়োজনে)
- যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদ।
- করোনা ভাইরাসের টিকা সনদ
এই কয়েকটি কাগজপত্র হলে আপনি সৌদি আরব ক্লিনার ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু ক্লিনার বিষয় নয়,আপনি সৌদি আরব কাজের ভিসা করতে উপরোক্ত কাগজপত্র গুলো আপনার প্রয়োজন হবে।
সৌদি আরব ক্লিনার ভিসা আবেদন
আপনার যদি সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছা থাকে। তাহলে আপনাকে ভালো একটি সৌদি আরব ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। বর্তমানে অনেক দালাল সংস্থা রয়েছে। এগুলো দালাল সংস্থা থেকে আপনাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
সৌদি আরব যাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ বৈধভাবে যেতে হবে। আপনার যদি কোন পরিচিত কেউ সৌদি আরব কর্মরত থাকে। তাহলে সেই লোকের সাথে যোগাযোগ করে ভিসার আবেদন করবে। আপনার যদি পরিচিত কোন ব্যক্তি না থাকে। তাহলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে সকল এজেন্সি সরকার স্বীকৃত,তাদের সাথে যোগাযোগ করে সৌদি আরব ভিসার জন্য আবেদন করতে পারেন।
সৌদি আরব ক্লিনার ভিসা খরচ
আপনি যদি বাইরের কোন দেশের কর্মরত হতে চান। তাহলে আপনাকে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করতে হবে। বাংলাদেশ থেকে সব থেকে কম টাকায় কাজের ভিসার সুযোগ করে দিচ্ছে সৌদি আরব। আপনি সৌদি আরবে খুব অল্প টাকায় ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সৌদি আরব ক্লিনার ভিসা খরচ সর্বনিম্ন ৪ লক্ষ টাকা।এটা আনুমানিক হিসাব। ধরুন আপনি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন, সেই কোম্পানি যদি আপনার অর্ধেক খরচ বহন করে। তাহলে আপনার কিন্তু ৪ লক্ষ টাকা লাগবে না। আবার সেই কোম্পানি যদি আপনার খরচ বহন না করে। সেক্ষেত্রে আপনাকে পুরো টাকা দিতে হবে।
সৌদি আরব কাজের ভিসা
আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ সৌদি আরবে কাজের ভিসা নিয়ে যাচ্ছে। বর্তমানে সৌদি আরব অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। প্রতিবছর প্রায় বিভিন্ন দেশ থেকে সৌদি আরব প্রচুর জনশক্তি আমদানি করে। সৌদি আরব কাজের ভিসা নিয়ে গেলে আপনাকে নির্মাণ শ্রমিক,ক্লিনার ও হোটেল বয় এর কাজ করতে হবে।
পরিশেষে কিছু কথা
এই ছিল আমাদের আজকে সৌদি আরব ক্লিনার ভিসা করার নিয়ম। আপনি যদি সৌদি আরবে কাজের ভিসা নিয়ে যেতে চান,তাহলে আপনাকে ভালো একটি এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। ভিসা করার আগে আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট তৈরি করতে হবে।
আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমে পাসপোর্ট তৈরি করতে হবে। একটি বৈধ পাসপোর্ট তৈরি করার পর,ভিসার জন্য আবেদন করতে হবে। বর্তমান সৌদি আরব ক্লিনার ভিসা নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে আমাদের দেশে। তাই আপনি এ সকল ভুয়া সংস্থা থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
.jpg)