কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতিঃ আসসালামালাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত যারা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে চান। তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি।
পারিবারিক কিংবা ব্যবসায়িক বিভিন্ন কারণে আমাদের ব্যাংক থেকে লোন নিতে হয়। বাংলাদেশের অধিকাংশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে জামানত জমা দিতে হবে। দেখা যায় একজন নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ীর জন্য জামানত জমা দিয়ে লোন নেওয়া সম্ভব হয় না।
এ কারণে আমরা চাই কোন ব্যাংক থেকে খুব সহজে লোন পাওয়া যাবে। বর্তমান সময়ের আপনি জামানতবিহীন সর্বোচ্চ এক লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। এই সুযোগ দিচ্ছে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক। চলুন কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি ২০২৩ ও কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম জেনে নেই।
কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি ২০২৩
বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শিক্ষিত বেকারের হার যেন কমছে না। এজন্য বাংলাদেশ সরকার কর্মসংস্থান ব্যাংক থেকে নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
একজন গ্রাহক ইচ্ছা করলে ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা ঋণ নিতে পারবে। তবে এর জন্য কর্মসংস্থান ব্যাংক লোন শর্ত সমূহ আপনাকে পূরণ করতে হবে। যেকোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত মানতে হবে।
ঠিক তেমনি ভাবে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য। আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ করতে হবে। তাহলেই আপনি কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পেয়ে যাবেন। কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি কি কি তা দেখে নেওয়া যাক।
কর্মসংস্থান ব্যাংক লোন নেওয়ার যোগ্যতা
কর্মসংস্থান ব্যাংক লোন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। চলুন সেই যোগ্যতা গুলো দেখে নেই।
- সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও আপনার বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
- লোন পাওয়ার জন্য একসময় অষ্টম শ্রেণি পাসকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে তা পঞ্চম শ্রেণি পাসে নামিয়ে আনা হয়েছে।
- লোন পেতে হলে যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বিডা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ (এসডিএফ) অন্যান্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে।
এছাড়াও ঋণখেলাপিরা লোন পাওয়ার যোগ্য হবেন না। একই গ্রাহক বা গ্রুপ একাধিক প্রকল্পে লোন পাওয়ার যোগ্য বলেও বিবেচিত হবেন না।
কর্মসংস্থান ব্যাংক লোন নেওয়ার কাগজপত্র
প্রাথমিক পর্যায়ে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কর্মসংস্থান ব্যাংক লোন নেওয়ার কাগজপত্র সমূহ।
- লোন নেওয়ার আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
- আবেদনকারীর দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। ( সত্যায়িত হতে হবে)
- জামানতকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারী ও জামানতকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় হতে চারিত্রিক সনদপত্র।
- ব্যবসায়িদের জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স।
এছাড়াও আপনার ঋণের পরিমাণ যদি বেশি হয়। তাহলে কাগজপত্রের পরিমাণ আরো বেড়ে যেতে পারে। এজন্য আপনাকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।
কর্মসংস্থান ব্যাংক লোন নেওয়ার উপায়
আপনি যদি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে চান। তাহলে সর্বপ্রথম আপনার নিকটস্থ বা কাছে অবস্থিত আছে কর্মসংস্থান ব্যাংকে যোগাযোগ করতে হবে। তারপর আপনাকে লোনের জন্য আবেদন করতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে কি কি শর্তপূরণ করতে পারলে আপনি লোন নিতে পারবেন। তারপর আপনি যদি সেই শর্তগুলো পূরণ করতে পারেন। তাহলেই কর্মসংস্থান ব্যাংক থেকে সহজেই লোন পেয়ে যাবেন।
কর্মসংস্থান ব্যাংকের সুযোগ সুবিধা
আপনি ইতিমধ্যেই কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনাকে জানতে হবে কেন কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে হবে। প্রথমত কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি জামানত বিহীন ঋণ নিতে পারবেন।
ঋণের মেয়াদ পাঁচ বছর। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। দেশের বেকার ও অর্ধবেকারদের আত্মকর্মসংস্থানের জন্য জামানত ছাড়াই ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক। ‘বঙ্গবন্ধু যুব ঋণ নীতিমালা’র আওতায় বেকার যুবক ও যুব নারীরা ৮ শতাংশ সরল সুদে এ ঋণ পাওয়ার যোগ্য।
কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার
আপনি যেহেতু কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ উত্তোলন করবেন। অবশ্যই আপনাকে কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার জানা দরকার। সুদের হার সাধারণত ৮% থেকে ৯%। তবে কম বেশি হতে পারে।
উপসংহার
আশা করি,কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। পরিশেষে বলা যায় দেশের বেকারত্বের হার কম করার লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক কাজ করে আসছে। তাই আপনি যদি একজন বেকার হয়ে থাকেন। তাহলে নিকটস্থ কর্মসংস্থান ব্যাংকের ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করুন।
কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
.jpg)