নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম ও নতুন ফেসবুক আইডি খুলবো কিভাবে তা আজকের পোস্টে আলোচনা করা হবে। তাই আপনি যদি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান। তাহলে অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।
বর্তমান সময়ে ফেসবুক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। দিনের প্রায় বেশিরভাগ সময় আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক সাধারনত যোগাযোগের প্রধান একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনার একটি একাউন্ট তৈরি করতে হবে।
কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আজকে আমরা নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করবো। তাই দেরি না করে চলুন আজকের মূল আলোচনায় চলে যাই।
নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম
বর্তমান সময়ে মানুষের হাতে হাতে যেমন স্মার্টফোন রয়েছে। ঠিক তেমনি ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও তত রয়েছে। অর্থাৎ যার হাতে স্মার্টফোন রয়েছে। তার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা থাকতেই হবে।
আপনি নিশ্চয়ই এর আগে ফেসবুক ব্যবহার করেছেন। অথবা নতুন ভাবে ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন। তবে এজন্য আপনাকে অবশ্যই একটি নিউ ফেসবুক একাউন্ট খুলতে হবে। আজকে আপনাদের সামনে খুব সহজ উপায় কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। চলুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার ধাপ গুলো দেখে নেই।
- প্রথমেই আপনাকে ফেসবুক অ্যাপ বা ফেসবুক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অথবা সরাসরি ক্লিক করুন www.facebook.com
- এখন আপনাকে Create New Account অপশনে ক্লিক করতে হবে। তারপর Next বাটনে ক্লিক করুন।
- তারপর আপনার নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ দুইটি বক্সে লিখতে হবে। তারপর আবারও Next বাটনে ক্লিক করুন।
- এখন আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ আপনার ইচ্ছামতো দিতে পারবেন। তারপর আবারো Next এ ক্লিক করুন।
- এখন আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি ভেরিফাই করতে হবে। আপনি যদি মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডি খুলতে চান তাহলে মোবাইল নাম্বার দিতে হবে।
- অথবা আপনি যদি ইমেইল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তাহলে ইমেইল আইডি দিয়ে Next বাটনে চাপ দিন।
- তারপর আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডির ইনবক্স চেক করুন। তারপর ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে হবে।
- নাম্বার বা ইমেইল ভেরিফাই করার পর। এখন আপনাকে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে।
- পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কারণ ফেসবুক লগইন করার সময় এই পাসওয়ার্ড দরকার হবে।
- পাসওয়ার্ড দেওয়ার পর Next বাটনে ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্ট তৈরি হয়ে যাবে।
এভাবেই মূলত আপনি সহজ পন্থা অবলম্বন করে পাঁচ মিনিটের মধ্যে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। ফেসবুক খোলার সময় অবশ্যই আপনার মোবাইল নাম্বার বা ইমেইল আইডি মনে রাখতে হবে। এর পাশাপাশি পাসওয়ার্ড কখনোই ভোলা যাবে না।
পরিশেষে কিছু কথা
আশা করি, নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম বুঝতে পেরেছেন। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন কাজ না। আপনি নিজেও সুন্দর একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। তবে এজন্য অবশ্যই আপনাকে আমাদের ধাপগুলো অনুসরণ করতে হবে। তো বন্ধুরা আজকের পোস্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম সম্পর্কে কোন সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
.jpg)

