নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম: বাংলাদেশের মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে নগদ মোবাইল ব্যাংকিং নতুন একটি সেবা। নগদ মোবাইল ব্যাংকিং নতুন আর্থিক সেবা হলেও, দিন দিন এর জনপ্রিয়তা আরো বেড়েই চলেছে। আপনার নিশ্চয়ই একটি নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট রয়েছে।
আপনি হয়তো ঘরে বসে *১৬৭# ডায়াল করে একটি নগদ একাউন্ট খুলেছেন। আপনি যদি এইভাবে একটি নগদ একাউন্ট খুলে থাকেন। তাহলে আপনার নগদ একাউন্ট বেশি সুরক্ষিত হবে না। আপনি যদি আপনার একাউন্ট পুরোপুরি ভাবে সুরক্ষিত করতে চান,তাহলে অ্যাকাউন্ট হালনাগাদ করতে হবে। চলুন জেনে নেই,নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম কি।
Table of Contents
Toggleনগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম
সময় কম থাকার কারণে আমরা শুধু *১৬৭# ডায়াল করে চার সংখ্যার একটি পিন কোড সেট করে নেই। এভাবে আপনি হয়তো একটি নগদ একাউন্ট খুলেছেন। কিন্তু আপনি নগদ একাউন্ট ভালোভাবে ব্যবহার করতে চাইলে। এই নগদ একাউন্ট অবশ্যই হালনাগাদ করতে হবে।
নগদ একাউন্ট হালনাগাদ বলতে, ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট পুনরায় তৈরি করা। নগদ একাউন্ট আপনি ঘরে বসে হালনাগাদ করতে পারেন। ঘরে বসে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করার জন্য আপনার একটি এন্ড্রয়েড ফোন লাগবে। আপনার যদি এন্ড্রয়েড মোবাইল না থাকে, তাহলে নগদ এজেন্ট শাখায় যোগাযোগ করতে পারেন। এজন্য শাখায় গিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য আপনার ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে।
আর যাদের স্মার্টফোন রয়েছে তারা ঘরে বসেই নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবে। ঘরে বসে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করার জন্য আপনার ইন্টারনেট কানেকশনও স্মার্টফোন লাগবে।
অ্যাপ দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম
আপনি যদি ঘরে বসে নগদ একাউন্ট হালনাগাদ করতে চান তাহলে নগদ অ্যাপ ইন্সটল করতে হবে। চলুন অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করার নিয়ম গুলো জেনে নেই:
- নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করার জন্য আপনাকে google play store থেকে নগদ অ্যাপ ইন্সটল করতে হবে।
- তারপর আপনার নগদ একাউন্টের মোবাইল নাম্বার ও পিন কোড দিয়ে লগইন করতে হবে।
- এখন আপনার সামনে নগদ মোবাইল ব্যাংকিং এর ফিচার চলে আসবে। এখন আপনাকে my nagad অপশনে ক্লিক করতে হবে।
- মাই নগদ অপশনে ক্লিক করার পর আপনার সামনে বেশ কয়েকটি অপশন চলে আসবে। এখন আপনাকে “কে ওয়াই সি পুনরায় জমা দিন” অপশনে চাপ দিতে হবে।
- “কে ওয়াই সি পুনরায় জমা দিন”পর আপনাকে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে।
- প্রথমে ভোটার আইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলতে হবে, তারপর পিছনের অংশের ছবি তুলে সাবমিট দিতে হবে।
- এখন যে ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করতে চাচ্ছেন। সেই ব্যক্তির ছবি তুলতে হবে।
- তারপর আপনাকে agree বাটনে ক্লিক করতে হবে।
উপরেতে কয়েকটি পন্থা অবলম্বন করে আপনি ঘরে বসে নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন। আপনি যদি নিজে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ না করতে পারেন। তাহলে একজন অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন।
কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করব
যাদের স্মার্টফোন রয়েছে তারা ঘরে বসে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করতে পারেন। কিন্তু যাদের স্মার্টফোন নেই তারা কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করবেন। আপনার যদি স্মার্টফোন না থাকেন তাহলে আপনি দুই ভাবে নগদ একাউন্ট হালনাগাদ নিতে পারেন। এজন্য আপনাকে প্রথমে ভোটার আইডি কার্ড নিয়ে একজন নগদ উদ্যোক্তা একাউন্টে যোগাযোগ করতে হবে। তারপর এজেন্ট শাখা থেকে আপনি খুব সহজে এখন হালনাগাদ করতে পারেন।
এছাড়াও আপনার আশেপাশে যদি নগদ কাস্টমার কেয়ার থাকে। তাহলে সরাসরি নগদ কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি যেখানেই নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করতে চান না কেন, আপনাকে অবশ্যই একটি ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে। যে ভোটার আইডি কার্ডে অন্য কোন নগদ একাউন্ট খোলা নেই, সেই আইডি কার্ড দিয়ে আপনি নগদ একাউন্ট খুলতে পারেন।
উপসংহার
আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলে না থাকেন। তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করতে হবে। আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করেন। তাহলে আপনার অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকবে। নগদ একাউন্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সেবা পেয়ে থাকি। এছাড়াও আমরা নগদ একাউন্টের মাধ্যমে টাকা সঞ্চয় করছি।
এই কারণে আপনার নগদ একাউন্ট বেশি সুরক্ষিত রাখা দরকার। কারণ নগদ মোবাইল ব্যাংকিং থেকে কিছু প্রতারক চক্র ফোন দিয়ে বিরক্ত করছে আপনি কখনো নগদ একাউন্টের পিন সংখ্যা কাউকে বলবেন না। কারণ নগদ কর্তৃপক্ষ কখনো আপনার পিন সংখ্যা জানতে চাইবে না। নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে কোন তথ্য জানার থাকলে কমেন্ট করুন।
.jpg)