ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারো শিক্ষা বিষয়ক একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সামনে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য শেয়ার করার চেষ্টা করবো। তাই আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে এ টু জেড ধারনা পেতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
গত একদিন আগে এইচএসসি পরীক্ষার ফল বের হয়েছে। এখন সবার ইচ্ছা থাকে ভালো একটি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার ইচ্ছা কার না রয়েছে। তবে সবাই ইচ্ছা করলে কিন্তু এ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবে না।
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনার আলাদা কিছু যোগ্যতা লাগে। এছাড়াও আপনাকে বিগত দুটি পরীক্ষায় সন্তুষ্টজনক ফলাফল অর্জন করতে হয়। অর্থাৎ এসেছে ও এসেছে পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করেছে তারাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে। তবে কি কি যোগ্যতা লাগবে তা আমাদের কিন্তু অজানা রয়েছে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে আলোচনা করবো। চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩
এবারে নতুন নিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মোট চারটি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ মোট চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ইউনিটিনের জন্য আপনাকে আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা কি কি তা দেখে নেই।
ভর্তি পরিক্ষার পুনর্গঠিত চারটি ইউনিট হলো:
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
- বিজ্ঞান ইউনিট।
- ব্যবসায় শিক্ষা ইউনিট।
- চারুকলা ইউনিট।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তির যোগ্যতা
- পরীক্ষার্থীকে অবশ্যই ২০১৭ – ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান ও ২০২২ সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা বাের্ডের বিজ্ঞান শাখায় পাশ করতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
বিজ্ঞান ইউনিট ভর্তির যোগ্যতা
- পরীক্ষার্থীকে অবশ্যই ২০১৭- ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান ও ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
- পরীক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ হতে হবে ৭.৫ । তবে উভয় পরীক্ষাতেই আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তির যোগ্যতা
- পরীক্ষার্থীকে অবশ্যই ২০১৭-২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান ও ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে ।
চারুকলা ইউনিট ভর্তির যোগ্যতা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাইলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২২ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যে কোন শাখায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ মোট জিপিএ ৬. ৫ থাকা লাগবে তবে, আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
শেষ কথা
আশা করি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩ সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিংক: https://www.du.ac.bd/. এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন।
.jpg)