হোম লোন কিভাবে পাওয়া যাবে: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি লোন সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সামনে হোম লোন সম্পর্কে আলোচনা করবো। তাই আপনি যদি খুব সহজেই হোম লোন নিতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি। এ কারণে দেখা যায় একজন মধ্যবিত্ত মানুষ যখন বাড়ি তৈরি করতে চায়। তখন কিন্তু নগদ টাকা দিয়ে বাড়ি তৈরি করা সম্ভব না। কারণ একজন মধ্যবিত্ত কখনোই নগদ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পারবে না।
তবে আমাদের সবারই স্বপ্ন থাকে নিজের মনের মত করে সুন্দর একটি বাড়ি তৈরি করার। কিন্তু মতবিতো মানুষের স্বপ্ন,স্বপ্নই থেকে যায়। তবে মজার ব্যাপার হলো, বর্তমান সময়ে মধ্যবিত্ত মানুষের এই স্বপ্ন পূরণ করা অবশ্যই সম্ভব। কারণ বর্তমান বিভিন্ন ব্যাংক থেকে আপনি বাড়ি তৈরি করার জন্য লোন নিতে পারবেন। যাকে হোম লোন বলা হয়। চলুন হোম লোন কিভাবে পাওয়া যাবে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই।
হোম লোন কিভাবে পাওয়া যাবে
আমরা সবাই যে কাজেই যুক্ত থাকি না কেন? দিনশেষে কিন্তু আমাদের নীড়ে ফিরতে হয়। অর্থাৎ, কর্মজীবন শেষ করে আমাদের আপন ঠিকানা হলো বাড়ি। এ কারণে সকলের স্বপ্ন থাকে বাড়িতে সুন্দর করে তৈরি করার।
তবে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। এ কারণে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক বাড়ি তৈরি করার জন্য লোন দিচ্ছে। আমাদের দেশে যতগুলো হোম লোন চালু রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো ইসলামী ব্যাংক হোম লোন ।
ইসলামী ব্যাংক থেকে আপনি খুব সহজেই ঋণ নিয়ে স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন। তবে ইসলামী ব্যাংক হোম লোন নেওয়ার কিছু প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ কঠিন নেওয়ার জন্য আপনাকে কিছু যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই।
ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার নিয়ম
ইসলামী ব্যাংক থেকে হাউজ লোন নেওয়ার জন্য আপনাকে কিছু কাগজপত্র ও শর্তাবলী মেনে চলতে হবে। এর পাশাপাশি প্রয়োজনে কাগজপত্র নিয়ে আপনাকে সরাসরি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছেঃ
- জমির মূল মালিকানা দলিল, বায়া দলিল।
- CS, SA, RS, BS খতিয়ানের জাবেদা নকল।
- DCR, খাজনা রশিদ ও নামজারী খতিয়ান।
- জেলা/সাব রেজিষ্ট্রি অফিস কর্তৃক ইস্যুকৃত ১২ (বার) বছরের NEC।
সার্ভিসের নামঃ Bai-Muajjal / HPSM লোনের পরিমানঃ (টাকায়, ১ মিলিয়ন = ১০লক্ষ) ১) নির্মানঃ ৬০% কিন্তু ১০মিলিয়নের বেশি নয়। ২) ফ্ল্যাট অথবা অ্যপার্টমেন্ট কেনাঃ ৫০% কিন্তু ৭.৫ মিলিয়নের বেশি নয়। ৩। তৈরি বাড়িঃ ৫০% কিন্তু ১০মিলিয়নের বেশি নয়। বিনিয়োগের মেয়াদ কালঃ সর্বোচ্চ ১৫ বছর গ্রাহকের ধরন/ কারা আবেদন করবেন? সর্বোচ্চ ৬৫বছর বয়সের যে কোন চাকুরী জীবি, জমির মালিক, পেশাজীবি কিংবা অভিজ্ঞ ব্যক্তিগন আবেদনের যোগ্যতা রাখেন।
রিটার্নের হারঃ ১৫% কিংবা সময়ে সময়ে ব্যাংক কর্তৃক ধার্যকৃত হার। কোথায় আবেদন করবেনঃ নিকটস্থ যে কোন শাখা অফিসে আবেদনের ফর্ম পাওয়া যাবে। সতর্কতাঃ লোন দরকার হলে কোন বাইরের লোকের সাথে যোগাযোগ না করে সরাসরি ব্যাংক ম্যানেজার কিংবা ব্যাংকের ফোন নম্বরে অথবা যে কোন শাখা অফিসে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলুন। ভুলে অন্য লোকের সাথে কথা বললে প্রতারনার শিকার হতে পারেন।
আপনি যদি এই ঋণের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা যোগাযোগ করার জন্য আবেদন করছি। ইসলামি ব্যাংকের শাখার ঠিকানার তালিকা: islamibankbd.com
উপসংহার
এই ছিল আজকে হোম লোন কিভাবে পাওয়া যাবে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। তাহলে খুব সহজে ইসলামী ব্যাংক থেকে বাড়ি তৈরি করার জন্য ঋণ নিতে পারবেন। তবে লোন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আলাদা কিছু যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে সেটাও দেখানোর চেষ্টা করেছি।
তো বন্ধুরা, আপনার যদি বাড়ি করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করুন। এছাড়াও হোম লোন কিভাবে পাওয়া যাবে সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে মন্তব্য করুন।
.jpg)