কিভাবে নগদ একাউন্ট খুলব ও নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাই আপনি যদি সহজ পদ্ধতিতে একটি নগদ একাউন্ট খুলতে চান তাহলে আজকের আর্টিকেল খুবই মনোযোগ সহকারে পড়বেন।
বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মধ্যে নগদ মোবাইল ব্যাংকিং অন্যতম। নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি সাধারণত টাকা লেনদেন, মোবাইল রিচার্জ ও বিভিন্ন রকমের বিল পেমেন্ট করতে পারবেন।
আপনি যদি এ সকল কাজ ঘরে বসেই করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। নগদ একাউন্ট খোলা খুব একটা কঠিন কাজ না। আমাদের নিচের স্টেপ গুলো ফলো করলে আপনি সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন কিভাবে নগদ একাউন্ট খুলব তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেই।
কিভাবে নগদ একাউন্ট খুলব
নগদ মোবাইল ব্যাংকিং বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। এই কারণে আমাদের উচিত সবার একটি নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট তৈরি করে রাখা। আপনি মোট তিনটি পদ্ধতিতে নগদ একাউন্ট খুলতে পারবেন। সাধারণত আজকে সবগুলো পদ্ধতিতে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।
nid কার্ড ছাড়া কিভাবে নগদ একাউন্ট খুলব
আপনি ইচ্ছে করলে ভোটার আইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে নেই ভোটার আইডি কার্ড ছাড়া কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় তা দেখে নেই।
- প্রথমেই আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল করুন *১৬৭#।
- তারপর আপনাকে এখন চার সংখ্যার পিনকোড সেট করতে হবে।
- প্রথমবার পিন কোড দেওয়ার পর আবার পুনরায় পিন কোড দিন।
- পিন কোড দেওয়ার পর হয়ে গেল আপনার সচল একটি নগদ একাউন্ট।
এভাবেই মূলত আপনি ভোটার আইডি কার্ড ছাড়াও সফলভাবে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন।
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলব
নগদ একাউন্ট খোলার দ্বিতীয় পদ্ধতি হলো নগদ অ্যাপ দিয়ে। নগদ অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে নেই অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা জেনে নেই।
- প্রথমত আপনাকে নগদ অ্যাপ ডাউনলোড করতে হবে। এজন্য google play store এ সার্চ করে ইন্সটল করে নিন।
- তারপর আপনি যেহেতু নতুন একটি নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন। এ কারণে আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
- তারপর আপনি যে মোবাইল নাম্বারে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বার তুলতে হবে।
- মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার সেই মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোন দিয়ে ভেরিফাই করতে হবে।
- তারপর জাতীয় পরিচয় পত্রের সামনের ও পিছনের অংশের ছবি তুলে ভেরিফাই করতে হবে।
- সর্বশেষ আপনাকে ফেস ভেরিফাই করার মাধ্যমে নগদ অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে।
এই কয়েকটি স্টেপ ফলো করে আপনি নগদ অ্যাপের মাধ্যমে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন।
শেষ কথা
এই ছিল আজকে কিভাবে নগদ একাউন্ট খুলব তার সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি নগদ একাউন্ট খোলার নিয়ম আপনি জানতে পেরেছেন। আপনি যেকোনো পদ্ধতির মাধ্যমে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। আজকের আর্টিকেল কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের চোখ রাখুন।
.jpg)