কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম
কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম: বর্তমান আমাদের দেশে সরকারি চাকরি যেন সোনার হরিণ। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরীপ্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।
তাই আপনি যদি সঠিকভাবে আবেদন লিখতে না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য আপনাদের সুবিধার জন্য আজকে কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করবো। অনেকেই আছেন যারা চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সম্পর্কে অবগত নয়। তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জেনে নেই।
আমাদের দেশে প্রায় অর্ধশত কোম্পানি রয়েছে। আজকে আমরা নির্দিষ্ট কোন কোম্পানির জন্য দরখাস্ত লিখবো না। আজকে আপনাদের সামনে একটি কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নমুনা পত্র প্রকাশ করা হবে। আপনি সেই নমুনা পত্র অনুসরণ করে আপনার কাঙ্খিত কোম্পানিতে চাকরির জন্য আবেদন করবেন।
চাকরির দরখাস্ত লেখার আগে আপনাকে সঠিক নিয়ম কানুন জানতে হবে। এজন্য আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। আপনি যদি সঠিক নিয়মে চাকরির জন্য দরখাস্ত লিখতে পারেন। তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই নিকটে থাকে। তাই আপনাকে সঠিক ও সুন্দর সাবলীল ভাষায় চাকরির জন্য দরখাস্ত দেখতে হবে।
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
১২ মার্চ ২০২২
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
গাজীপুর,ঢাকা।
বিষয়: অফিস সহকারী কাম পদে চাকরির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৯ মার্চ ২০২২ তারিখে ‘ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে একজন অফিস সহকারী/ টাইপিস্ট নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সুবিবেচনার জন্য নিচে প্রদত্ত হল:
১. নাম: মুক্তার আক্তার।
২. পিতার নাম: শামসুল আলম হাওলাদার।
৩. মাতার নাম: সারমিন বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: মাধাইপুর, জেলা: পাবনা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ৭ জুন, ১৯৯৬
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম পাসের বছর ফলাফল শাখা বোর্ড
মাধ্যমিক ২০১১ এ+ বাণিজ্য রাজশাহী
উচ্চ মাধ্যমিক ২০১৩ এ বাণিজ্য ঢাকা
বিকম (পাস) ২০১৬ ২য় শ্রেণি বাণিজ্য জাতীয় বিশ্ববিদ্যালয়
১১. অভিজ্ঞতা: আমি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত আছি। আমার টাইপের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৬০।
অতএব, জনাবের সমীপে আকুল আবেদন উপরিউক্ত তথ্যাদি বিবেচনাপূর্বক টাইপিস্ট পদে নিয়োগ প্রদান করলে আমি আপনার প্রতিষ্ঠানের উন্নতি সাধনে সদা তৎপর থাকবো।
বিনীত নিবেদক
মুক্তার
প্রয়োজনীয় ডকুমেন্ট:-
১. সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
২. সরকার প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদ
৩. পার্সপোট সাইজের ২কপি সত্যায়িত ছবি।
৪. চারিত্রিক সনদ ২কপি।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম কানুন নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনি যদি কোন কোম্পানিতে চাকরির দরখাস্ত লিখতে চান, তাহলে উপরের নমুনা অনুসরণ করতে পারেন। উপরের নমুনা অনুসরণ করে আপনি যেকোন কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত লিখতে পারবেন।
চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনার আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আপনাকে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে। কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন।
.jpg)