অনলাইন মোবাইল লোন বাংলাদেশ ২০২৩
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ– জীবনের প্রথম অবস্থায় ব্যবসা করার জন্য আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে। কারণ প্রথম অবস্থায় ব্যবসা করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ খুশির দরকার হবে। এ কারণে আপনাকে অবশ্যই ব্যাংক থেকে লোন উত্তোলন করতে হবে।
কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন ২ সপ্তাহ সময় দিতে হবে। এছাড়াও আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে প্রয়োজনের কাগজপত্র জমা দিতে হবে। কিন্তু আমরা চাই একটু তাড়াতাড়ি যেকোন ব্যাংক থেকে লোন নিতে।
আপনি যদি খুব তাড়াতাড়ি লোন নিতে চান তাহলে আপনাকে অনলাইন থেকে লোন নিতে হবে। এক মুহূর্তের মধ্যেই আপনি অনলাইন থেকে টাকা লোন নিতে পারবেন। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা অনলাইন মোবাইল লোন বাংলাদেশ ২০২২,অনলাইন লোন আপ্প ইন বাংলাদেশ ও অনলাইন লোন অ্যাপ্লাই নিয়ে আলোচনা করবো।
আপনি যদি খুব অল্প সময়ে ব্যাংক থেকে লোন উত্তোলন করতে চান। তাহলে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন। কারণ আজকে আপনাদের সামনে এমন একটি নতুন টিপস শিখিয়ে দিব। যে ট্রিক্স শেয়ার করে আপনি অনলাইন থেকে লোন নিতে পারবেন। চলুন অনলাইন মোবাইল লোন বাংলাদেশ সম্পর্কে জেনে নেই।
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশে অনলাইনে খুব সহজে আপনি লোন নিতে পারবেন। ব্যাক্তিগত বা ব্যবসার কাজে অনেক ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং এই লোন নিদিষ্ট শর্তঅনুযায়ী সময়মত পরিশোধ করতে হবে। এখান থেকে কয়েক বছর আগে ব্যাংক থেকে লোন নিতে হলে ব্যাংকে গিয়ে অনেক সময় অপেক্ষা করতে হতো এবং বিভিন্ন জায়গা গিয়ে সময় নষ্ট করতে হতো।
কিন্ত, বর্তমানে আপনাকে আর সেই কষ্ট করতে হবে না এবং সময় ও আর নষ্ট করতে হবে না। কেননা আপনি ঘরে বসে অল্প সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে লোন নিতে পারবেন। বর্তমান আমাদের দেশে অনেকগুলো অনলাইন লোন প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে আপনি খুব সহজে বিকাশ থেকে লোন নিতে পারবেন। চলুন অনলাইন মোবাইল লোন বাংলাদেশ সম্পর্কে আরো জেনে নেই।
আপনার জন্য আরো লেখাঃ
বিকাশ থেকে অনলাইন মোবাইল লোন
আপনি কি জানেন? বিকাশ থেকে লোন পাওয়া যায়। বাংলাদেশে প্রথমবারের মতো সিটি ব্যাংক দ্বারা চালু হয়েছে সমান্তরাল-ফ্রী ডিজিটাল লোন। পাওয়া যাবে শুধুমাত্র বিকাশ থেকে। বিকাশ গ্রাহকরা বাংলাদেশের যে কোন জায়গা থেকে, যেকোনো সময় বিকাশ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবে।
এটি একটি পাইলট উদ্যোগ, যা শুধুমাত্র বিকাশ ব্যবহারকারীর সীমিত গোষ্ঠী লক্ষ্য করে, চালু করা হয়েছে। এই উদ্যোগে, বিকাশ ব্যবহারকারীর যে কোন ব্যক্তি সিটি ব্যাংক থেকে লোন নিতে পারবে, বিকাশ অ্যাপ ব্যবহার করে। সেই লোনের অর্থ সরাসরি বিকাশ একাউন্টে চলে আসবে এবং বিকাশ একাউন্ট থেকে সরাসরি লোন পরিশোধ করা যাবে।
বিকাশ থেকে অনলাইন মোবাইল লোন যারা পাবে
বিকাশ থেকে অনলাইন মোবাইল লোন বাংলাদেশ পাওয়ার জন্য আপনার একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে। এছাড়াও বিকাশ সাধারণত এই লোনটি দিয়ে থাকবে প্রান্তিক জনগোষ্ঠীর এবং যারা খুব বেশি পরিমাণ বিকাশ অ্যাপ ব্যবহার করে। এছাড়া, যাদের লেনদেন বিকাশ দিয়ে খুব বেশি পরিমাণে হয়ে থাকে।
বিকাশ থেকে অনলাইন মোবাইল লোন নেওয়ার নিয়ম
- প্রথমে আপনাকে আপনার বিকাশ এ্যাপ এ গিয়ে দেখতে হবে যে আপনার লোন বাটন অথবা লোন আইকন আছে কিনা।
- তারপর, আপনি একটি E-KYC form (Know your customer form) দেখতে পাবেন এবং আপনাকে সেই ফরম ফিলাপ করতে হবে সব ইনফরমেশন দিয়ে। ফরম সাবমিট করতে হবে সিটি ব্যাংকের কাছে আপনার অ্যাপের সাহায্যে।
- ফরম সাবমিট করার পর আপনি যদি লোন পাওয়ার জন্য যোগ্য হন তাহলে, সাথে সাথে আপনার বিকাশ একাউন্টে লোন টাকা পাঠিয়ে দেওয়া হবে।
- লোনের টাকার সাথে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে।
- সেই পিন নাম্বার দিয়ে আপনি সহজে আপনার টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা উঠাতে পারবেন।
বিকাশ কর্তৃপক্ষ কিন্তু সকল ব্যক্তিকে লোন দেবে না। যারা মূলত bkash অ্যাপ ব্যবহার করে বেশি টাকা লেনদেন করে তাদের জন্য বিকাশ লোন। এজন্য আপনাকে বিকাশ অ্যাপ দিয়ে বেশি বেশি টাকা লেনদেন করতে হবে। তাহলে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন।
অনলাইন মোবাইল লোন সুবিধা
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ অনেকগুলো সুবিধা রয়েছে। এদের মধ্যে বিপদের সময় আপনি যদি টাকা সংগ্রহ করার আর কোন উপায় না পান তাহলে আপনি বিকাশ লোনের সুবিধা নিতে পারেন। এবং বিকাশ অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ আপনার কাছে টাকা পৌঁছে দেওয়া হবে।
চিকিৎসা: ধরুন আপনার বা আপনার কোনো নিকটাত্মীয়ের জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার জন্য আপনাকে ১০ হাজার টাকা দিতে হবে এবং আপনার কাছে সেই মুহূর্তে সেই পরিমাণ টাকা নেই। তখন আপনি বিকাশ লোনের সুবিধা নিতে পারবেন।
প্রাকৃতিক দুর্যোগ: আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের সময় অনেকে আর্থিক ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিক কোন দুর্যোগের সময় যদি, আপনার লোনের প্রয়োজন হয় তাহলে, আপনি বিকাশ থেকে লোনের সুবিধা নিতে পারবেন।
কৃষিকাজ: কৃষিকাজ করার সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আর এই জিনিস কেনার জন্য আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। কিন্তু, আপনাকে মনে রাখতে হবে আপনি সর্বোচ্চ ১০ হাজার টাকা লোন নিতে পারবেন।
ব্যবসা: ধরুন, আপনি ব্যবসার কাজ করতে কোথায় গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলেন আপনার মাল কেনার জন্য ১০,০০০ টাকা কম পড়ে। তখন আপনি বিকাশ লোনের সুবিধা নিতে পারবেন।
অন্যান্য: অন্যান্য অনেক বিপদের সময়ে আপনার টাকার প্রয়োজন হতে পারে। তখন আপনি বিকাশ থেকে এই ১০ হাজার টাকা লোন হিসেবে নিতে পারবেন।
আপনি আরো পড়তে পারেনঃ
অনলাইনে লোন পরিশোধ করার সময়
বিকাশ লোন পাওয়ার পর, তিন থেকে ছয় মাস সময়ের মধ্যে আপনাকে সেই টাকা পরিশোধ করতে হবে। আপনি আপনার বিকাশ অ্যাপ দিয়ে লোনের টাকা পরিশোধ করতে পারবেন।
লোনের টাকা পরিশোধ করতে না পারলে কি হবে?
আপনি যদি লোন পরিশোধ না করতে পারেন তাহলে সিটি ব্যাংক থেকে আপনার ডিফল্ট ইনফর্মেশন বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাবে এবং ব্যাংক তাদের নিয়ম-কানুন অনুযায়ী পদক্ষেপ নিবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, এই লোনের সঙ্গে প্রযোজ্য সুদ ও অন্যান্য বিধি-বিধান প্রতিফলিত হবে। এবং বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ম অনুসারে সকল প্রকার ঋণের শতকরা ৯% সুদ দিতে হয়। বিকাশের ক্ষেত্রে ও তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাকে পুরো টাকা সুদসহ পরিশোধ করতে হবে না হলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অবশেষে কিছু কথা
এই ছিল আজকে অনলাইন মোবাইল লোন বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনি যদি খুব দ্রুত সময়ে লোন নিতে চান তাহলে অবশ্যই অনলাইন লোন নিতে হবে। এজন্য সব থেকে ভালো হয় বিকাশ মোবাইল ব্যাংকিং থেকে লোন উত্তোলন করা। বিকাশ মোবাইল ব্যাংকিং থেকে আপনি যেকোনো মুহূর্তে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা লোন উত্তোলন করতে পারবেন।
কিন্তু এজন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। এছাড়াও আপনার একাউন্টে বেশি টাকা আদান-প্রদান করতে হবে। তাহলে আপনি খুব সহজে অনলাইন এর মাধ্যমে বিকাশ থেকে লোন নিতে পারবেন। অনলাইন মোবাইল লোন বাংলাদেশ নিয়ে পর্বটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
.jpg)
