স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম: স্কুল থেকে আমরা বিভিন্ন কারণে প্রধান শিক্ষকের কাছ থেকে প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করি। এছাড়াও আপনি যদি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে থাকেন,তাহলে আপনাকে শিক্ষার্থীদের প্রত্যয়ন পত্র দিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বড় বড় প্রতিষ্ঠানের জন্য প্রত্যয়ন পত্র আবশ্যিক।
আপনি নিশ্চয়ই স্কুলের প্রধান একজন শিক্ষক। এই কারণে স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। স্কুলের প্রত্যয়ন পত্র লেখা একদম সহজ। কিন্তু আপনাকে এই লেখাগুলো প্রিন্ট করে নিতে হবে। আসুন জেনে নেই,কিভাবে স্কুলের জন্য প্রত্যয়ন পত্র লিখবেন।
স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম
স্কুলের প্রত্যয়ন পত্র লেখার জন্য শিক্ষার্থীর নাম, ঠিকানা ও রোল নাম্বার ব্যবহার করবো। আপনি যে শিক্ষার্থীর জন্য প্রত্যয়ন পত্র লিখবেন, শুধু নাম, ঠিকানা ও রোল নম্বরের জায়গায় তার সকল তথ্য দিয়ে দিবেন। চলুন দেখে নেই, স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম কানুন কি কি:-
প্রত্যয়ন পত্র
তাং: ০৯/০৮/২০২*
এই মর্মে প্রত্যয়ন করা হচ্ছে যে, মোহাম্মদ নাসিম উদ্দিন , পিতা: মোহাম্মদ সিয়াম উদ্দিন,মাতা: মোছাঃ সুফিয়া বেগম , পোস্ট: বড় মাঝদক্ষিণা,থানা: তাড়াশ, জেলা: সিরাজগঞ্জ । তিনি আমার বিদ্যালয়ের একজন আদর্শ/নিয়মিত শিক্ষার্থী। আমার জানা মতে তিনি কোন দেশ বিরোধী কাজে লিপ্ত নেই। আমি তার সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করছি।
প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিলমোহর
পরিশেষে
উপরে আমরা স্কুলের প্রত্যয়ন পত্র লেখার একটি নমুনা পত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনি যদি কোন স্কুলের প্রধান শিক্ষক হয়ে থাকেন, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের প্রত্যয়ন পত্র বিতরণ করতে হবে। এজন্য আপনাকে স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম জানতে হবে।
