আপনি নিশ্চয়ই বিদেশে যাওয়ার জন্য বিএমইটি ম্যানপাওয়ার কার্ড এর জন্য আমি প্রবাসী অ্যাপ এ আবেদন করছেন। এজন্য ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন। চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
দেশের বাইরে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড হলো বিএমইটি স্মার্ট কার্ড। প্রযুক্তির এই যুগে আপনি ঘরে বসেই বিএমইটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
শুধু আবেদন করতে পারবেন তা নয়। আপনার ম্যানপাওয়ার কার্ডের আবেদন কি অবস্থায় আছে সেটাও যাচাই করতে পারবেন। চলুন ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড কিভাবে করতে হয় দেখে নেই।
ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার নিয়ম
ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে AmiProbashi.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবার উপরে Menu থেকে “BMET Card” অপশনে ক্লিক করুন।
এরপর ম্যানপাওয়ার কার্ড বের করার জন্য আপনার পাসপোর্ট নাম্বার লিখে নিচের ক্যাপচা পূরণ করে “Search” অপশনে ক্লিক করুন। এখন সামনে ম্যানপাওয়ার কার্ড চলে এসেছে।
তারপর উপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি ইচ্ছা করলে এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।
শেষ কথা
এই ছিল আজকে ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে খুব সহজেই আপনি ম্যানপাওয়ার কার্ড ঘরে বসে সংগ্রহ করতে পারবেন।
