নগদ ইসলামিক একাউন্ট কি: আমাদের দেশে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের বর্তমান নাম নগদ। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন একটি মোবাইল ব্যাংকিং সেবায় রূপান্তর হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের নাম হল নগদ মোবাইল ব্যাংকিং। নগদ মোবাইল ব্যাংকিং দ্বারা আপনি দেশের যেকোনো স্থানে টাকা আদান প্রদান করতে পারবেন।
নগদ মোবাইল ব্যাংকিং সেবা আরো সুবিধার জন্য নগদ ইসলামিক একাউন্ট সার্ভিস চালু করেছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলিম। একজন মুসলমান সবসময় ইসলাম শরিয়া অনুযায়ী টাকা আদান প্রদান করতে চায়। এইজন্য নগদ কর্তৃপক্ষ নগদ ইসলামিক একাউন্টের যাত্রা শুরু করেছে। চলুন,নগদ ইসলামিক একাউন্ট কি ও নগদ ইসলামিক একাউন্টের সুবিধা কি তা জেনে নেই।
নগদ ইসলামিক একাউন্ট কি?
নগদ মোবাইল ব্যাংকিং হলো বিকাশ মোবাইল ব্যাংকিং এর মতই একটি সেবা। নগদ মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তা বর্তমান সময়ে অনেক বেশি। এই কারণে নগদ কর্তৃপক্ষ নগদ ইসলামিক একাউন্টের যাত্রা শুরু করেছে। আমাদের দেশের অধিকাংশ জনগণ ইসলাম ধর্মের মানুষ।
একজন ইসলাম ধর্মের মানুষ সব সময় ইসলামিক শরীয়ত অনুযায়ী টাকা লেনদেন করে থাকে। অর্থাৎ ইসলাম সব সময় সুদবিহীন লেনদেন করতে পছন্দ করে। এই কারণে নগদ মোবাইল ব্যাংকিং সেবা নগদ ইসলামিক একাউন্টের যাত্রা শুরু করেছে। যে সকল মুসলমান ব্যক্তির সুদবিহীন লেনদেন করতে চান, তাদের জন্য নগদ ইসলামিক একাউন্ট খোলা হয়েছে।
নগদ ইসলামিক একাউন্টের সুবিধা
নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। চলুন জেনে নেই,নগদ ইসলামিক একাউন্টের সুযোগ সুবিধা কি কি।
নগদ ইসলামিক একাউন্ট এর মাধ্যমে আপনি সম্পূর্ণ সুদবিহীন টাকা লেনদেন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নগদ একাউন্টে টাকা জমা রাখেন, তাহলে সেই টাকা থেকে আপনি কোন মুনাফা পাবেন না।
বর্তমানে নগদ ইসলামিক একাউন্টের জন্য অ্যাপ উন্মোচন করা হয়েছে। আপনি গুগল প্লে স্টোর থেকে নগদ ইসলামিক ইনস্টল করে ব্যবহার করতে পারেন। নগদ ইসলামিক অ্যাপ দিয়ে টাকা লেনদেন করা আরও সহজ। তাই আপনি এখনই উপরের লিংকে ক্লিক করে, নগদ ইসলামিক অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিন।
নগদ ইসলামিক একাউন্টের আরেকটি সুবিধা হল যাকাত নির্ধারণ করা। অর্থাৎ আপনি নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে যাকাতের টাকা নির্ধারণ করতে পারবেন। এজন্য আপনাকে নগদ ইসলামিক মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। নগদ ইসলামিক অ্যাপ দিয়ে আপনার জাকাতের টাকা খুব সহজে নির্ণয় করতে পারবেন।
এছাড়াও ইসলামিক একটা একাউন্টে যে যে সুবিধা থাকা দরকার। সবগুলো ইসলামিক সুবিধা আপনি নগদ ইসলামী একাউন্টে পেয়ে যাবেন। নগদ ইসলামিক একাউন্টের সুযোগ সুবিধা বেশি পাওয়ার জন্য আপনাকে মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।
নগদ ইসলামিক একাউন্ট খোলা নিয়ম
নগদ ইসলামিক একাউন্ট কি এটা জানার পর, আপনার নিশ্চয়ই ইচ্ছা করছে একটি নগদ ইসলামিক একাউন্ট তৈরি করা। কিন্তু আপনার হয়তো একটি সাধারন নগদ একাউন্ট রয়েছে। তাহলে কিভাবে আপনি এটি নগদ ইসলামিক একাউন্ট তৈরি করবেন। চিন্তার কোন কারণ নেই, আপনার সাধারণ নগদ একাউন্ট থেকে খুব সহজেই ইসলামিক একাউন্টে রূপান্তর করতে পারবেন।
সাধারণ নগদ একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে রূপান্তর করার জন্য আপনাকে প্রথমে নগদ অ্যাপে যেতে হবে। এখন আপনাকে মাই নগদ অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখবেন অ্যাকাউন্ট টাইপ নামে একটি অপশন রয়েছে। এখন আপনাকে নগদ ইসলামিক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
এভাবে আপনি খুব সহজে নগদ সাধারণ একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আপনি এক মাসের মধ্যে শুধু একবার নগদ একাউন্টের ধরন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে নগদ সাধারণ একাউন্টে ৩০ দিনের মধ্যে একবার ট্রান্সফার করতে পারবেন। আবার নগদ সাধারণ একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে এক মাসের মধ্যে একবার রূপান্তর করতে পারবেন।
উপসংহার
আশা করি, নগদ ইসলামিক একাউন্ট কি ও নগদ ইসলামিক একাউন্টের সুবিধা গুলো আপনি জানতে পেরেছেন। বাংলাদেশের মুসলমানদের সুবিধার জন্য নগদ কর্তৃপক্ষ নগদ ইসলামিক একাউন্টের যাত্রা শুরু করেছে। আমাদের সবার উচিত টাকা লেনদেন করা।
তাই আপনি আজকে থেকেই নগদ সাধারণ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্টে ট্রান্সফার করে ফেলুন। এছাড়াও আপনি নগদ সাধারণ একাউন্ট এর চেয়ে ইসলামিক একাউন্টের সুবিধা অনেক বেশি পাবেন। নগদ ইসলামিক একাউন্ট সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে, আমাদের ব্লগে কমেন্ট করতে পারেন।