ছাত্র জীবনে আমাদের বিভিন্ন কারণে প্রধান শিক্ষক এর কাছে দরখাস্ত লিখতে হয়। আপনাকে আগে শিক্ষক এর কাছে দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন জানতে হবে। কারন আপনি যদি সঠিক নিয়ম মেনে দরখাস্ত না লেখেন, তাহলে আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে না। এই কারণে আমাদের সবার ছুটির দরখাস্ত লেখার নিয়ম জানা দরকার।
আজকে আমরা ছুটির দরখাস্ত লেখার নিয়ম কানুন সম্পর্কে জানবো। আমাদের অনেক কারনেই প্রধান শিক্ষক এর কাছে ছুটির জন্য দরখাস্ত লিখতে হয়। আপনি যদি কোথাও ঘুরতে যান বা কোথাও ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে আপনার শিক্ষক এর কাছে আবেদন পত্র লিখতে হবে। আবার আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রেও শিক্ষক এর কাছে দরখাস্ত লিখতে হয় । তাই আজকে আমরা ছুটির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানাবো।
ছুটির দরখাস্ত লেখার নিয়ম
স্কুল থেকে আমরা বিভিন্ন কারণে ছুটি নিয়ে থাকি। আপনি যদি স্কুল থেকে ছুটি নিতে চান, তাহলে প্রধান শিক্ষক এর কাছে দরখাস্ত জমা দিতে হবে। আজকে আমরা কিভাবে ছুটির জন্য আবেদন পত্র লিখতে হবে তা নিয়ে আলোচনা করব। চলুন দেখি নেই, ছুটির দরখাস্ত লেখার নিয়ম গুলো কি কি।
তারিখ : ০৯/০৮/০২২
বরাবর
প্রধান শিক্ষক
সিরাজগঞ্জ হাই স্কুল
রাজশাহী, ঢাকা
বিষয় : ছুটির জন্য আবেদন পত্র
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির নিয়মিত এক শিক্ষার্থী। আমার পরিবার ভ্রমণ করতে অনেক ভালোবাসে। আমি ও আমার পরিবার প্রতিবছর বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকি। আমার পরিবার আবার সিদ্ধান্ত নিয়েছে, উত্তরবঙ্গের চলনবিলে ভ্রমণ করার। আমার অনেক ইচ্ছা আছে চলনবিলে গিয়ে ভ্রমণ করার। তাই আপনার নিকট আমি তিন দিনের ছুটির প্রার্থনা করছি।
সুতরাং আপনার নিকট আকুল আবেদন যে, আমাকে তিন দিন ছুটি মঞ্জুর করিলে, আমি সারাজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।
নিবেদন
মোহাম্মদ সাজ্জাদ হোসেন
নবম শ্রেণি
রোল : ১০
শাখা : ক
উপরে আমরা ছুটির দরখাস্ত লেখার নিয়ম কানুন সম্পর্কে জানলাম। আপনার এ রকম অনেক সমস্যার জন্য প্রধান শিক্ষক এর কাছে দরখাস্ত লিখতে হতে পারে। এছাড়াও আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় ছুটির দরখাস্ত নিয়ে অনেক প্রশ্ন আসে। আপনার যদি আগে থেকেই এগুলো জানা থাকে, তাহলে আপনি খুব সহজে তার উত্তর দিতে পারবেন।
তাই আপনার উচিত ছুটির দরখাস্ত লেখার নিয়ম গুলো খুব ভালোভাবে অনুসরণ করা। আপনি যদি সঠিক নিয়ম মেনে দরখাস্ত লিখতে পারেন। তাহলে পরীক্ষায় ফুল নাম্বার পেয়ে যাবেন। আবার আপনি যদি সত্যি ছুটি নিতে চান, তাহলে শিক্ষকের কাছে জমা দিতে পারবেন।
