জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামঃ আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে ইসলামিক বিষয়ে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি খুবই ভাগ্যবান। পৃথিবীতে এমন মানুষ ছিল যারা দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন।
আজকে মূলত আমরা সে সকল আল্লাহর প্রিয় বান্দিদের সম্পর্কে আলোচনা করবো। আজকের টপিক হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম। তাই আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
রাসূল (সাঃ) এর সময়ের যে সকল ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ও মুহাম্মদ (সা:) নির্দেশমত ইসলাম ধর্ম পালন করেছে ও যেকোন বিপদ-আপদে কখনো তাকে ছেড়ে যায়নি এবং মৃত্যুর সময় পর্যন্ত ইসলাম ধর্ম স্বীকার করে বা পালন করে মৃত্যুবরণ করেছেন তারাই সাহাবী নামে পরিচিত।
দুনিয়া ও আখেরাতে সাহাবীগণ অনেক বেশি মর্যাদার অধিকারী। রাসূল (সাঃ) এর এমন কিছু সাহাবী ছিলেন যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন। আজকে এমন কিছু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম সম্পর্কে আলোচনা করবো।
- আসিয়া (আ) (ফেরআউনের স্ত্রী)
- আয়েশা (রা.) (রাসূল (সাঃ) এর স্ত্রী এবং আবু বকর সিদ্দীক (রা.) এর কন্যা)
- সুমাইয়া (রা.) (ইসলামের ইতিহাসে প্রথম শহিদ)
- ফাতিমা (রা.) (রাসূল (সাঃ) এর কন্যা ও আলী রা. এর স্ত্রী)
- হাফসা (রা.) (রাসূল (সাঃ) এর স্ত্রী এবং উমর রা. এর কন্যা)
- গুমায়সা বিনতে মিলহান রা.
- উম্মে হারাম বিনতে মিলহান (আনাস (রা.) এর খালা)
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) (রাসূল (সাঃ) এর স্ত্রী)
- মরিয়ম বিনতে ইমরান আ. (আল্লাহর রাসূল ঈসা (আঃ) এর মা)
- রবী বিনতে মুআওয়ায
- উম্মে সুলাইম রা. (আবু তালহা রা. এর স্ত্রী)
- সুয়াইরা আল আসাদিয়া রা.
উপরে মোট ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপনা করার চেষ্টা করেছি। এছাড়াও আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে চান। সেক্ষেত্রে আমাদের ব্লগে কমেন্ট করতে পারেন। আমরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
.jpg)