কি খেলে পাইলস ভালো হয়? পাইলস হলে কি ডিম খাওয়া যাবে? পাইলস কি ভালো হয়? এমন অনেক প্রশ্ন আমাদের পাইলস সম্পর্কে থাকে। যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন। তাদের জন্য মূলত আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি একটু হলেও পাইলস রোগ থেকে ভালো থাকতে পারবেন। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
মানবদেহের অত্যন্ত জটিল ও মারাত্মক একটি রোগ হল পাইলস বা অর্শ। বয়স্ক বা যুবক সকলেই এ রোগে ভুগে থাকেন। মূলত খাদ্যাভাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে এই রোগ হয়ে থাকে। একজন ব্যক্তির যখন পাইলস দেখা দিবে। তখন তার মল দ্বারের ভেতরের শিরাগুলো ফুলে যাবে। এর ফলে দেখা দেয় রক্তপাত।
তাই আমাদের অবশ্যই পাইলস রোগে অবহেলা করলে চলবে না সঠিক খাদ্য বাশ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে অবশ্যই পাইলস নিয়ন্ত্রণ করা যায়। কি খেলে পাইলস ভালো হয় সেটা জানার আগ্রহ সবার থাকে। তাই আজকে আপনাদের সামনে এ সম্পর্কে আলোচনা করবো। চলুন মূল আলোচনা শুরু করি।
কি খেলে পাইলস ভালো হয়?
আপনি নিশ্চয়ই জানেন পাইলস বা অর্শ মারাত্মক রকমের জটিল একটি রোগ। অনেকেই ভাবেন মূলত বয়স্ক লোকেদের অর্শ রোগ হয়ে থাকে। কিন্তু এটা একটি ভুল ধারণা। বর্তমান সময়ে ছোট বা বড় সকলেই পাইলস রোগে আক্রান্ত হচ্ছে।
যদিও পাইলস একটি জটিল অসুখ। কিন্তু সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মমাফিক জীবন যাপনেরমাধ্যমে আপনি অবশ্যই পাইলস থেকে মুক্তি পেতে পারেন। এ রোগ থেকে মুক্তির জন্য সর্বপ্রথম দরকার হল সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা। এজন্য আপনাকে জানা দরকার কি খেলে পাইলস ভালো হয়। চলুন কি কি খাবার খেলে পাইলস রোগ ভালো হবে তা জেনে নেই।
- প্রচুর পরিমাণে পানি খেতে হবে। প্রতিদিন সর্বনিম্ন ৮/৯ গ্লাস পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে দেহে তরলের ভারসাম্য বজায় থাকে ও মল নরম হয়।
- ফাইবার সমৃদ্ধ ফল ও শাকসবজি কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। এর ফলে পাইলস রোগীদের পায়খানা করতে কষ্ট অনেকটা কম হয়। তাই পাইলস রোগীদের অবশ্যই বেশি বেশি ফাইবার জাতীয় খাবার খেতে হবে।
- ডাল ও মটরশুঁটি জাতীয় খাবার পাইলস রোগীদের জন্য বেশ উপযোগী।
পাইলস থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত খাবারগুলো নিয়মিত আপনাকে খেতে হবে। উপরের খাবার গুলো ছাড়াও নিয়মিত আপনি কলা খেতে পারেন। এর পাশাপাশি ডাক্তারের খাদ্য তালিকা অনুযায়ী আপনি যদি খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি খুব তাড়াতাড়ি এ কঠিন রোগ থেকে মুক্তি পাবেন।
পাইলস হলে কি ডিম খাওয়া যাবে?
যে সকল রোগীরা পাইলস রোগে আক্রান্ত তাদের প্রধান একটি প্রশ্ন হল পাইলস হলে কি ডিম খাওয়া যাবে? চলুন এর আগে আপনি কি ডিম খেতে পারবেন কিনা তা জেনে নেই।
সবার ক্ষেত্রে না হলেও কোন কোন পাইলস/অর্শ রোগীর ক্ষেত্রে ডিম সমস্যা বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ, পাইলস রোগীর ডিম খেলে যদি সমস্যা হয়। তাহলে অবশ্যই তাই এড়িয়ে চলতে হবে। এছাড়াও সবথেকে ভালো হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ জাতীয় খাবার খাওয়া।
পরিশেষে
কি খেলে পাইলস ভালো হয় তা নিশ্চয়ই জানতে পেরেছেন। যে সকল খাবারে ফাইবারের পরিমাণ বেশি থাকে। আপনাকে সে সকল খাবার বেশি বেশি খেতে হবে। এছাড়াও প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি পান করতে হবে। তাহলে আপনি পাইলস রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন।
.jpg)