ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায় জানতে চাচ্ছেন? মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস সম্পর্কে জানতে চান? তাহলে আমি বলব আজকের এই পোস্ট শুধুমাত্র আপনার জন্য। আজকের আর্টিকেল থেকে আপনি খুব সহজেই ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করতে পারবেন। চলুন মূল আলোচনা শুরু করি।
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে সবকিছুই এখন আমাদের হাতের মতোই চলে এসেছে। তথ্য প্রযুক্তি যেন আমাদের জীবনকে আরো সহজ করে দিয়েছে। একটা সময় মোবাইল ফোন হারিয়ে গেলে তা আর সহজে খুঁজে পাওয়া যেত না। তবে বর্তমান তথ্যপ্রযুক্তির কল্যাণে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়।
হারিয়ে যাওয়া যেকোনো ফোন সঠিকভাবে উদ্ধার করতে পারে প্রশাসনের কর্মকর্তারা। তবে আমাদের পক্ষে এই কাজটি করা সম্ভব হয় না। কিন্তু এমন কিছু অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করতে পারবেন। চলুন এ সম্পর্কে জেনে নেই।
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায়
আপনার পরিবারের সদস্যরা কোথায় আছে তা যদি আপনি ঘরে বসে জানতে পারেন তাহলে কেমন হয়। আপনি হয়তো ভাবছেন এটা কি আসলেই সম্ভব? বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এই কাজটা একটু হলেও সম্ভব। তবে এর জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে।
তবে সত্যি কথা হলো মোবাইল নাম্বার দিয়ে একজন সাধারণ মানুষ কখনোই একজ্যাক্ট লোকেশন বের করতে পারবে না। অর্থাৎ, আপনি মোবাইল নাম্বার দিয়ে একটা লোক কোথায় বসে আছে তা কখনোই জানতে পারবেন না।
তবে এমন কিছু অ্যাপস রয়েছে যা দিয়ে লোকেশন খুঁজে বের করা সম্ভব। তাই আমরা চলুন চেষ্টা করে দেখি, মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করতে পারি কিনা। ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার কিছু অ্যাপস রয়েছে। সেই অ্যাপসগুলো দিয়ে কিভাবে লোকেশন ট্র্যাক করবেন তা দেখানোর চেষ্টা করবো।
truecaller অ্যাপ দিয়ে লোকেশন বের করার উপায়
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার যে সকল apps বা সফটওয়্যার রয়েছে। এগুলোর মধ্যে খুবই কার্যকরী একটি সফটওয়্যার হল truecaller। এই অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো নাম্বার ট্র্যাক করতে পারবেন। এজন্য google play store থেকে truecaller ইন্সটল করুন। ইন্সটল করার পরে কি কি করতে হবে তা নিচে দেখে নিন।
ধাপ ১ঃ সর্বপ্রথম আপনাকে truecaller অ্যাপে বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর এই অ্যাপে বা ওয়েবসাইটে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য ইমেইল আইডি ও পাসওয়ার্ড হলেই হবে। সাইন ইন ছাড়া কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন না।
ধাপ ২ঃ ভালোভাবে সাইন ইন করার পর, আবারো নতুনভাবে আপনি truecaller অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন। যদি কোন পারমিশন চায়, তাহলে I agree বাটনে ক্লিক করতে থাকুন।
ধাপ ৩ঃ এখন আপনি যে লোকের অথবা যে নাম্বারের লোকেশন জানতে চাচ্ছেন। সেই নাম্বারটি উপরের মার্ক করা স্থানে তুলতে হবে। নাম্বার ভালোভাবে তোলার পরে সার্চ বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ সার্চ দেওয়ার পরে উক্ত নাম্বার কোন জেলায় বা কোন জায়গায় আছে তা খুব সহজেই দেখতে পারবেন। এছাড়াও সেই নাম্বারটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে view অপশনে ক্লিক করুন।
এভাবেই মূলত উপরের গুলো ধাপ সম্পন্ন করে truecaller অ্যাপের মাধ্যমে নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারবেন। এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আপনি যেকোন নাম্বার ব্লক করেও দিতে পারেন।
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায় নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ বন্ধ সিমের লোকেশন জানার উপায়?
প্রকৃতপক্ষে বন্ধ সিমের লোকেশন আপনি কোনভাবেই ট্রেস করতে পারবেন না।
প্রশ্নঃমোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস এর নাম কি?
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস এর নাম truecaller।
প্রশ্নঃ মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা যাবে কি?
না, আমাদের সাধারণ মানুষের পক্ষে কখনোই মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা সম্ভব হবে না।
প্রশ্নঃ কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়?
মোবাইল নাম্বার দিয়ে যেকোনো ব্যক্তির লোকেশন বের করা যাবে। তবে এটা শুধু পুলিশ প্রশাসনের লোকজনই করতে পারবে। আমাদের পক্ষে এই কাজটি করা অনেক কঠিন।
উপসংহার
আশা করি, ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায় জানতে পেরেছেন। তবে সঠিকভাবে যেকোন মোবাইল দিয়ে নাম্বার দিয়ে লোকেশন যারা আমাদের পক্ষে সম্ভব না। কারণ প্রশাসনের লোক ছাড়া এই কাজটি আর অন্য কেউ করতে পারবে না।
তাই কোনো কারণে যদি অপরিচিত কোন নাম্বার থেকে আপনাকে সব সময় বিরক্ত করে। তাহলে প্রশাসনের সহায়তা নিতে পারেন। এছাড়াও উপরের টেকনিক অবলম্বন করেও দেখতে পারেন সেই নাম্বারের সঠিক লোকেশন কোথায়। ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায় সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
.jpg)

