Skip to content
Bangla Learn
Bangla Learn

  • Contact
  • Home
  • ডাউনলোড
  • ইনফো
    • পড়াশোনা
    • স্বাস্থ্যবিধি
    • দাম
    • লোন
  • Education
    • কলেজ
    • ব্যাংকিং
    • ফ্রিল্যান্সিং
  • ইসলাম
  • Health
    • Entertainment
    • live
  • জব
  • টেক
    • টেলিকম
    • জিপি
    • ডাক্তার লিস্ট
    • দরখাস্ত
  • News
    • Trending
      • টাকার রেট
      • নাটক
      • খেলাধুলা
      • ওয়েব সিরিজ
      • পাসপোর্ট
      • নামের অর্থ
    • Tech
      • এয়ারটেল
      • ইংরেজি
      • নির্বাচন
      • ফেসবুক
      • বই pdf
      • বাংলালিংক
    • ভাতা
      • মোবাইল
      • রবি
      • রাশি
      • লোন
      • স্ট্যাটাস
  • ভিসা
  • শিক্ষাবৃত্তি
Bangla Learn

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ pdf

banglalearn, January 5, 2023

যারা আরিফ আজাদের বই পড়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন। তাদের জন্য আরিফ আজাদ ভাই এবারের বইমেলায় দারুন একটি বই উপহার দিতে যাচ্ছে। বইমেলায় আরিফ আজাদের নতুন বইয়ের নাম হল “কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ“। 

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

আমাদের আজকের আর্টিকেলে “কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ” বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি এই নতুন বই সম্পর্কে সঠিক ধারণা পেতে চান। তাহলে অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন। চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি। 

Table of Contents

Toggle
  • আরিফ আজাদের নতুন বই 
  • কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই
  • কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইয়ের অধ্যায় সমূহ
  • পরিশেষে কিছু কথা

আরিফ আজাদের নতুন বই 

আরিফ আজাদ এর বই মানেই বেস্ট সেলার। প্রত্যেক বছর তিনি নতুন নতুন ইসলামিক বই আমাদের সামনে উপহার দিয়ে থাকেন। ঠিক প্রতি বছরের ন্যায় এ বছরেও আরিফ আজাদ নতুন একটি বই পাঠকদের উপহার দিবেন। আরিফ আজাদের নতুন বইয়ের নাম হল “কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ“। 

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ আরিফ আজাদের নতুন বই


এই বইটির মূল প্রতিপাদ্য বিষয় হলো কিভাবে আমাদের জীবনে কোরআন হয়ে ওঠে আলোর দিশা। কুরআনের আয়াতগুলো কিভাবে আহরণ করতে পারি মণিমুক্তর মত। অর্থাৎ, এই বইটিতে মূলত কুরআন থেকে আমরা কি কি শিক্ষা জীবনের জন্য অর্জন করতে পারব সে সম্পর্কে লেখা হয়েছে। 

আরিফ আজাদের নতুন এই বইটি প্রকাশিত হবে সত্যায়ন প্রকাশন হতে। চলুন এ বইটি সম্পর্কে লেখক কি মন্তব্য করেছেন তা দেখে নেই। 

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই

‘২০২৩ বইমেলায় আপনার কি নতুন কোন বই প্রকাশিত হবে?’

অনেক অনেক পাঠকের কাছ থেকে এই প্রশ্নটা পেয়ে আসছি এতোদিন। প্রশ্নটার উত্তর হিশেবে ‘জি, প্রকাশিত হবে’ বললেও, বইটার নাম কী হবে, বইটা কোন বিষয়ের ওপর লেখা, কোন প্রকাশনি থেকে আসবে— এসবের কিছুই জানানো যায়নি। আলহামদুলিল্লাহ, সেই উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি এবার।

See also  আত্মউন্নয়নমূলক বই pdf download


যারা আমার লেখা নিয়মিত পড়েন তাদের জানা থাকবার কথা যে— দুই-আড়াই বছর ধরে কুরআন নিয়ে আমি তিনটা সিরিজ লিখছি, আলহামদুলিল্লাহ। সিরিজ তিনটি হলো— কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’, আমার কাহাফ ভাবনা এবং সূরা ইউসুফ থেকে আমি যা শিখেছি। সিরিজগুলোর বেশকিছু লেখা আমি ফেইসবুকেও আর্টিকেল আকারে পোস্ট করেছি। সেই সিরিজগুলো নিয়ে পাঠকের উচ্ছ্বাস কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমাকে দারুনভাবে উদ্দীপ্ত করেছে, আলহামদুলিল্লাহ।


চলমান এই সিরিজ তিনটা থেকে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ আগামি একুশে বইমেলা ফেব্রুয়ারি- ২০২৩ এ প্রকাশ হবে, বিইযইনিল্লাহ। বইটা প্রকাশিত হবে ইসলামি ধারার সৃজনশীল প্রকাশনি সত্যায়ন প্রকাশন থেকে।


‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’— বইয়ের মূল প্রতিপাদ্য কী, তাই তো?


এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা বলে, কীভাবে আমাদের জীবনে কুরআন হয়ে উঠতে পারে আলোর দিশা, কুরআনের আয়াতগুলো থেকে কীভাবে আমরা আহরণ করতে পারি মণি-মুক্তো, কীভাবে কুরআন আমাদের চিন্তার জগতে আনতে পারে নতুন মাত্রা— পাঠক পরিচিত হবে সেরকম একটা ধারার সাথে। উঁহু, গতানুগতিক গদ্য বা খটমটে প্রবন্ধ নয়, প্রতিটা অধ্যায়ে পাঠক দেখতে পাবে তার জীবনের প্রতিচ্ছবি, জীবন থেকে নেওয়া ঘটনা অথবা চারপাশের চিরচেনা জগতের সাথে কুরআন কীভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত। জীবনের গল্প পড়তে পড়তে পাঠক ঢুকে পড়বে কুরআনের ভাবনার জগতে, সেই জগত থেকে আলো ধার করে পাঠক আবার ফিরে আসবে জীবনের ধারায়— বইটা সাজানো ঠিক এভাবেই, আলহামদুলিল্লাহ।


তাহলে— এটা কি কোন তাফসিরের বই? মোটেও তা নয়। সেই যোগ্যতা আমার নেই। তবে— সমস্ত ভাবনাগুলোই প্রসিদ্ধ সব তাফসিরের সারনির্যাস যা জীবনোপোযোগি ঢঙে বর্ণনা করা।

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইয়ের অধ্যায় সমূহ

আগ্রহী সকল পাঠকদের জন্য কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইয়ের কিছু শিরোনাম ও অধ্যায় তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। নিচে সেই শিরোনামগুলো দেওয়া হলো। 

১. দুঃখের আলপনায় স্বস্তির রং
২. ঝরা পাতার কাব্য
৩. যখন নেমে আসে আঁধারের রাত
৪. ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত
৫. ছুটে আসে আগুনের ফুলকি
৬. নীল দরিয়ার জলে
৭. এ-সময় শীঘ্রই ফুরিয়ে যাবে
৮. যে আঁধারের রং নীল
৯. আকাশের খাতায় লেখা লজ্জার নাম
১০. ফিরআউন সিনড্রোম
১১. চাঁদে যারা জমি কিনছেন
১২. ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল
১৩. নূহের প্লাবন এবং ভাবনার অলিগলি
১৪. অন্তর মাঝে হিয়ার আলো
১৫. আল্লাহকে যারা পাইতে চায়
১৬. প্রেমময় কথোপকথন
১৭. অন্তরের ব্যাকরণ
১৮. সোনার তোরণ পানে
১৯. প্রবল প্রতাপশালী তবু মহীয়ান
২০. অন্তর মম বিকশিত করো
২১. আলো অথবা অন্ধকার
২২. তারা কভু পথ ভুলে যায় না
২৩. চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি
২৪. জীবনের বেলা শেষে
২৫. অন্তর বাঁচানোর মন্তর
২৬. তোমার প্রতিবেশী করে নিয়ো
২৭. একজন কথা রাখেন
২৮. ভীষণ একলা দিনে

See also  class 9 book pdf 2023 | Class 9 math book pdf 2023


এই বই যদি অন্তত কিছু মানুষের অন্তরে কুরআন-বসন্ত আনে, যদি একজনকেও নিয়ে আসে কুরআনের আরো কাছাকাছি, তাহলেই কাজটা সার্থক হবে, ইন শা আল্লাহ। কবুল করার মালিক মহান রব৷ আকাশের মালিকের দরবারে আকুল ফরিয়াদ— তিনি যেন আমার কাজটাকে কবুল করেন।

পরিশেষে কিছু কথা

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি সম্পর্কে আপনি সঠিক তথ্য পেয়েছেন। এবারের বইমেলায় বইটি সত্যায়ন প্রকাশন হতে প্রকাশিত হতে যাচ্ছে। আমরা সবাই জানি আরিফ আজাদ বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একজন লেখক। আপনিও নিশ্চয় তার লেখা অনেক পছন্দ করেন। 

ইতিমধ্যে “কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ” বইটি অনলাইনে প্রি-অর্ডারের কাজ শুরু হয়েছে। আপনি যদি অনলাইনে বইটি প্রি-অর্ডার করতে চান। তাহলে আরিফ আজাদ ডট কম ও rokomari.com ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। তো বন্ধুরা আজকের আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। 
বই pdf

Post navigation

Previous post
Next post

Recent Posts

  • What Should You Consider Before Buying a High-Mileage Bike in Bangladesh?
  • The Comprehensive Benefits of Professional Window Tinting
  • Understanding the Signs and Symptoms of Addiction With Briarwood Detox Center in Austin Texas
  • ক্যালোরি ঘাটতি ডায়েট কি: স্বাস্থ্যকর ও সহজ গাইড
  • মরীচিকা ওয়েব সিরিজ ডাউনলোড গাইড: স্ট্রিম ও ডাউনলোড

Archives

  • July 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • April 2024
  • February 2024
  • January 2024
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022

Categories

  • Education
  • Entertainment
  • Health
  • live
  • Loan
  • Misc
  • News
  • Tech
  • Trending
  • Uncategorized
  • ইনফো
  • ইংরেজি
  • ইসলাম
  • এয়ারটেল
  • ওয়েব সিরিজ
  • কলেজ
  • খেলাধুলা
  • জব
  • জিপি
  • টাকার রেট
  • টেক
  • টেলিকম
  • ডাউনলোড
  • ডাক্তার লিস্ট
  • দরখাস্ত
  • দাম
  • নাটক
  • নামের অর্থ
  • নির্বাচন
  • পড়াশোনা
  • পাসপোর্ট
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সিং
  • বই pdf
  • বাংলালিংক
  • ব্যাংকিং
  • ভাতা
  • ভিসা
  • মোবাইল
  • রবি
  • রাশি
  • লোন
  • শিক্ষাবৃত্তি
  • স্ট্যাটাস
  • স্বাস্থ্যবিধি
  • Contact

© Copyrights 2026 || All Rights Reserved || Designed and Developed by Mindmingles || Mail us on : GuestPost@GeniusUpdates.com