সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে শিক্ষা বিষয়ক একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে মূলত সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি সম্পর্কে আলোচনা করব।
বাংলাদেশের অন্যতম একটি সরকারি ব্যাংক হল সোনালী ব্যাংক। প্রত্যেক বছর সোনালী ব্যাংকের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। ঠিক তেমনি ভাবে এ বছরেও শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়েছে।
তাই আপনাদের সুবিধার জন্য আজকে আপনাদের সামনে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩, আবেদনের যোগ্যতা ও sonali bank scholarship 2023 সম্পর্কে আজকে আলোচনা করব। তাই অবশ্যই আজকের আর্টিকেল আপনি মনোযোগ সহকারে পড়ুন।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
আমাদের দেশে অন্যতম ও বৃহৎ একটি ব্যাংক হল সোনালী ব্যাংক। প্রত্যেক বছর এই সোনালী ব্যাংক থেকে হাজার হাজার দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে। যা একজন শিক্ষার্থীকে পড়াশোনা প্রতি আরো আগ্রহ করে তোলে।
মূলত সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী রয়েছেন। তারা অনলাইনের মাধ্যমে দ্রুত শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে ফেলুন।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের যোগ্যতা ও আবেদনের সময়সীমা
আবেদনের যোগ্যতাঃ
- ২০২০ বা ২০২১ সালে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- ২০২০ অথবা ২০২১ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী/প্রতিবন্ধী শিক্ষার্থী/অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যা (যাদের পিতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০ টাকার বেশি নয়) আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমাঃ
আবেদনের সময়সীমা: ২৭/০২/২০২২ তারিখ থেকে ১৮/০৩/২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ এর জন্য আপনাকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই ভিজিট করুন www.sonalibank.com.bd/csr ওয়েবসাইটে। তারপর আপনার সামনে একটি আবেদন ফরম চলে আসবে।
এখন আপনাকে প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে আবেদন ফরম ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র গুলোর মধ্যে রয়েছে এডমিট কার্ড, আবেদনকারীর ছবি ও স্বাক্ষর।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা এই বিষয় সম্পর্কে আপনি পূর্নাঙ্গ ধারণা পেয়েছেন। এছাড়াও এ সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
.jpg)