অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি ভালো আছেন। আমরা আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। একটা সময় ছিল যখন আমাদের ট্রেনের টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমান সময়ে এখন আপনি ঘরে বসেই ট্রেনের টিকেট কাটতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কোম্পানি। অর্থাৎ আপনি ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে যে কোন ট্রেনের অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। তবে এজন্য অবশ্যই আপনাকে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সেটা জানতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩, বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৩ ও অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৩ সম্পর্কে আলোচনা করবো। তাই অবশ্যই আজকের আর্টিকেল এড়িয়ে না গিয়ে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩
তথ্য প্রযুক্তির এই যুগে সবকিছুই যেন এখন হাতের মুঠোয়। ঠিক তেমনি ভাবে আপনি এখন ট্রেনের টিকিট কিন্তু ঘরে বসেই কাটতে পারবেন। যা আমাদের ভ্রমণ যাত্রাকে আরও সহজ করে দিয়েছে। আমাদের দেশের ট্রেন ভ্রমণ করার ইচ্ছা সবার রয়েছে। এছাড়াও দূরদূরান্ত থেকে চলাচলের জন্য বেশিরভাগ মানুষ রেলওয়ে পথ বেছে নেয়।
এই কারণে টেন যাত্রীদেরকে আরো সুযোগ-সুবিধা দেওয়ার জন্যই মূলত অনলাইনে টেনের টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে ২০২২ সালে। বর্তমান সময়ে যেকোনো গ্রাহক অনলাইন এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবে। তবে এজন্য আপনাকে আগে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ সম্পর্কে জানতে হবে। চলুন এ বিষয়ে সম্পর্কে জেনে নেই।
১ম ধাপ
- প্রথমে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে।
- তারপর Bangladesh Railway E-Ticketing Service লিখে সার্চ করতে হবে।
- প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন আপনার নাম, মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
- তারপর আপনার মোবাইলে একটি ভেরিফাই কোড আসবে। সেই কোড দিয়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে।
- মোবাইল নাম্বার ভেরিফাই করার পর, আপনাকে এখন একাউন্ট লগইন করতে হবে।
- একাউন্ট লগইন করার জন্য Mobile No এবং Password ব্যবহার করুন।
২য় ধাপ
- ওয়েবসাইটে লগইন করার পর, আপনাকে সরাসরি হোমপেজে আসতে হবে।
- এখন আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চাচ্ছেন সেটা সার্চ করতে হবে।
- তারপর আপনি কোন দিনের জন্য টিকিট বুকিং করতে চাচ্ছেন সেই ডেট দিতে হবে।
- এরপর কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেটাও সিলেক্ট করতে হবে।
৩য় ধাপ
- এই পর্যায়ে আপনাকে সিট নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি কোন সিটে ভ্রমণ করবেন সেই সিট বাছাই করে নিতে হবে।
- সর্বশেষ পর্যায়ে আপনাকে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে
- টিকেটের মূল্য পরিশোধ করার জন্য বিকাশ বা Debit/Credit Card অপশন বাছাই করতে পারেন।
- এরপর Confirm Purchase বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।
- আপনার পেমেন্ট যদি সম্পন্ন হয়ে থাকে। তাহলে সাথে সাথেই Bangladesh Railway E Train Ticket System থেকে ই টিকিট ইস্যু করা হবে।
- তারপর আপনাকে টিকিটটি ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনার ইমেইলে টিকিট পাঠানো হয়েছে।
উপরুক্ত এই তিনটি থাক আপনি যদি খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারেন। তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে যেকোন ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও ইউটিউব থেকে যদি একটি ভিডিও দেখে নিতে পারেন। তাহলে এটা সবথেকে ভালো হবে আপনার জন্য।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৩
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় দিনরাত 24 ঘন্টা। অর্থাৎ আপনি দিন রাতের যেকোনো সময় ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৩
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম আমরা সবাই জানি। কিন্তু পেমেন্ট সম্পূর্ণ করতে আমাদের হিমশিম খেতে হয়। তবে বর্তমান সময়ে আপনি বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। অর্থাৎ বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার টাকা পরিশোধ করা যাবে।
এজন্য প্রথমেই আপনাকে বিকাশ অ্যাপ ইন্সটল করতে হবে। বিকাশ অ্যাপ ইন্সটল করার পর, অ্যাপে প্রবেশ করুন। তারপর টিকেট অপশনে ক্লিক করতে হবে।
এখন আপনাকে ট্রেন অপশন বেছে নিতে হবে। তারপর উপরের নিয়ম অনুসরণ করে বিকাশে ট্রেনের টিকেট কাটুন সহজেই।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি যারা নতুন অবস্থায় ট্রেনের টিকিট কাটবেন। তারা আজকের আর্টিকেল থেকে অনেক বেশি উপকৃত হবেন। আমরা আপনাদের সামনে ট্রেনের টিকিট কাটার সহজ পদ্ধতি শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
এছাড়াও অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে। অবশ্যই আপনাকে একটি পরিপূর্ণ youtube ভিডিও দেখতে হবে। তাহলেই আপনি অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটতে বেশি দক্ষ হবেন।
.jpg)

