বিএনসিসি ভর্তি যোগ্যতা
বিএনসিসি ভর্তি যোগ্যতাঃ বিএনসিসি পূর্ণরূপ হল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বিএনসিসি মূলত সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক বাহিনী। এটি সাধারণত সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।
কিন্তু বিএনসিসি তে ভর্তির জন্য আপনার আলাদা কিছু যোগ্যতা অর্জন করতে হবে। অনেকেই বিএনসিসি ভর্তি যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য জানে না। কিন্তু আপনি যদি বিএনসিসি তে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনার ভর্তির যোগ্যতা সম্পর্কে ধারণা নিতে হবে। তাই আজকের আর্টিকেল আমরা বিএনসিসি ভর্তি যোগ্যতা,বিএনসিসি ভর্তি 2022,বিএনসিসি এর উদ্দেশ্য কি ও বিএনসিসির সুবিধা সম্পর্কে আলোচনা করবো। চলুন আজকের আলোচনা আমরা শুরু করি।
বিএনসিসি ভর্তি যোগ্যতা
বিএনসিসি যেহেতু সামরিক একটি বাহিনীর কাজ। সে ক্ষেত্রে আপনার শারীরিক যোগ্যতার প্রয়োজন আছে। শারীরিক যোগ্যতার সাথে সাথে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনও ভালো থাকতে হবে। বিএনসিসি ভর্তির জন্য আপনার সর্বনিম্ন এসএসসি পাস করতে হবে। তারপর আপনাকে বিএনসিসি কলেজে ভর্তি হতে হবে।
আমাদের দেশের অধিকাংশ কলেজে বিএনসিসি কোর্স চালু রয়েছে। এজন্য আপনার নিকটস্থ সরকারি কলেজে গিয়ে বিএনসিসি কোর্সে ভর্তি হতে হবে। বেঞ্চে যেতে ভর্তির জন্য আপনার শুধু এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে হবে না। আপনার অবশ্যই শারীরিক উচ্চতা ও যোগ্যতা থাকতে হবে। বিএনসিসি ভর্তি যোগ্যতা গুলো নিম্নরূপ:-
বিএনসিসি ভর্তি যোগ্যতা:
এসএসসি পরীক্ষার নূন্যতম ৩.০০ জিপিএ।
উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি (নূন্যতম)।
ওজন: ৪৫ কেজি (নূন্যতম )।
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
সম্মতিপত্র: পিতা মাতার সম্মতি পত্র।
উপরোক্ত এই কয়েকটি যোগ্যতা অর্জন করলে আপনি খুব সহজে বিএনসিসি বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিএনসিসি পড়াশোনার জন্য আপনাকে বেশি ডিগ্রী অর্জন করতে হবে না।
বিএনসিসি এর উদ্দেশ্য কি
বিএনসিসি এর উদ্দেশ্য হলো সৎ, নিরপেক্ষ, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করার উদ্দেশ্যে বিএনসিসি প্রতিষ্ঠা করা হয়।
বিএনসিসি ভর্তি 2022
বিএনসিসি ভর্তি 2022 সংক্রান্ত যেকোনো তথ্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। বিএনসিসি অফিসিয়াল ওয়েবসাইট হলো http://bncc.info। ভর্তি ও অন্যান্য সকল তথ্য পাওয়ার জন্য আপনাকে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে।
বিএনসিসির শাখা কয়টি
বিএনসিসির রয়েছে ৩টি শাখা।
সেনা শাখা
নৌ শাখা
বিমান শাখা
বিএনসিসি ট্রেনিং
বিএনসিসি ভর্তি যোগ্যতা জানার পর,আপনাকে এখন ট্রেনিং সম্পর্কে জানতে হবে। অর্থাৎ বিএনসিসিতে যোগদান করলে আপনাকে কি কি ট্রেনিং দিতে হবে।
ড্রিল,অস্ত্র প্রশিক্ষণ,মাঠ নৈপুণ্য এবং শারীরিক প্রশিক্ষণ,ক্ষুদ্র ও রণকৌশল,,সামরিক ইতিহাস,ম্যাপ পড়া,প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি।
বিএনসিসির সুবিধা
বিএনসিসির মূল সুবিধা হলো আপনি দেশের জন্য কাজ করতে পারবেন। বিএনসিসির মাধ্যমে ছাত্র-ছাত্রীগণ নিজ নিজ রেজিমেন্টের মাধ্যমে সামরিক বাহিনীর পরীক্ষায় অংশ নিতে পারেন। তারা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়না এবং নির্বাচিত ক্যাডেটরা সরাসরি আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তবে অবশ্যই একটি ক্যাম্প করেছেন এমন ক্যাডেটরাই আইএসএসবির জন্য মনোনীত হন।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে বিএনসিসি ভর্তি যোগ্যতা ও বিএনসিসি সংক্রান্ত তথ্য নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি,আজকের আর্টিকেল থেকে আপনি বিএনসিসি সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। দেশের জন্য কাজ করতে হলে আপনাকে বিএনসিসি তে অংশগ্রহণ করতে হবে।
কিন্তু এজন্য আপনার আলাদা কিছু যোগ্যতা দরকার। যে যোগ্যতাগুলো দ্বারা আপনার বিএনসিসি ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হবে। বিএনসিসি ভর্তি যোগ্যতা সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। এছাড়াও পড়াশোনা বিষয়ে যেকোন ধরনের প্রশ্ন থাকলে আমাদের জানাবেন।
.jpg)