ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023: পরিবারের প্রায় সকল অভিভাবকের ইচ্ছা থাকে সন্তানকে ক্যাডেট কলেজে পড়াশোনা করানো। কারণ আমাদের দেশের ক্যাডেট কলেজগুলো সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয়। এছাড়াও ক্যাডেট কলেজের শিক্ষার মান অন্যান্য সরকারি- বেসরকারি কলেজের চেয়ে অনেকগুণ বেশি। এই কারণে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো এত বেশি জনপ্রিয়।
প্রত্যেক বছরের মত এ বছরেও বাংলাদেশের সকল ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একজন শিক্ষার্থীর সপ্তম শ্রেণীতে বাংলাদেশের সকল ক্যাডেট কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই ভর্তি আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ হবে ২০২৩ সালে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। চলুন ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 ও আবেদন করার নিয়ম
প্রতি বছরের মধ্য এ বছরের ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবছরের ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে। আগ্রহী সকল শিক্ষার্থীকে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তির জন্য নিম্নের ওয়েবসাইটে প্রবেশ করুন। https://www.cadetcollege.army. mil.bd বা https://cadetcollegeadmission. army.mil.bd।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০১/১১/২২ থেকে ও এটি চলমান থাকবে ০৭/১২/২২ বিকাল ৫.০০ পর্যন্ত। ভর্তি ফি ১৬০০ টাকা। লিখিত ভর্তি পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারী শুক্রবার সকাল ৯.০০ টা থেকে ১২.০০ টায় অনুষ্ঠিত হবে।
ক্যাডেট কলেজে আবেদনের যোগ্যতা : ৬ষ্ঠ শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে)।
ভর্তি পরীক্ষার ফলাফল ০১/০১/২০২৩- ০৫/০১/২০২৩ তারিখের মধ্যে প্রকাশিত হবে। প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা সংযুক্ত ফাইলে দেওয়া আছে।
►► আরো পড়ুনঃ রাজউক উত্তরা মডেল কলেজ বেতন
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা মানবণ্টন
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলক ৩ ধাপে অনুষ্ঠিত হয়। ১.লিখিত পরীক্ষা ২.মৌখিক পরীক্ষা ও ৩. স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৪টি বিষয়ের উপর মোট ৩০০ নম্বরে। এর মধ্যে গণিতে ১০০ নম্বর, বাংলায় ৬০ নম্বর, ইংরেজিতে ১০০ নম্বর ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণকারীরা পরবর্তী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশের ক্যাডেট কলেজের তালিকা
বাংলাদেশে বর্তমানে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এগুলোর মধ্যে ছেলেদের জন্য ৭টি ও মেয়েদের জন্য ৩টি নির্ধারণ করা আছে। এগুলো হলোঃ
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ
- মির্জাপুর ক্যাডেট কলেজ
- রাজশাহী ক্যাডেট কলেজ
- বরিশাল ক্যাডেট কলেজ
- পাবনা ক্যাডেট কলেজ
- সিলেট ক্যাডেট কলেজ
- রংপুর ক্যাডেট কলেজ
- কুমিল্লা ক্যাডেট কলেজ
- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
ক্যাডেট ভর্তি পরীক্ষার যোগ্যতা
আমরা সবাই জানি,ইতিমধ্যে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। এবারে ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তিতে পরীক্ষার যোগ্যতা দুইভাবে ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।প্রার্থীদের ক্লাস ৬ বা সমমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ১৪ বছর হতে হবে। আবেদনকারের অবশ্যই উচ্চতা সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে)। প্রার্থীদের অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই অনলাইনে আবেদন করে ফেলুন। আবেদন প্রক্রিয়া শেষ হবার পর, আপনাকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলে ইনশাল্লাহ আপনি ক্যাডেট কলেজে চান্স পেয়ে যাবেন। ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন।
.png)
