Skip to content
Bangla Learn
Bangla Learn

  • Contact
  • Home
  • ডাউনলোড
  • ইনফো
    • পড়াশোনা
    • স্বাস্থ্যবিধি
    • দাম
    • লোন
  • Education
    • কলেজ
    • ব্যাংকিং
    • ফ্রিল্যান্সিং
  • ইসলাম
  • Health
    • Entertainment
    • live
  • জব
  • টেক
    • টেলিকম
    • জিপি
    • ডাক্তার লিস্ট
    • দরখাস্ত
  • News
    • Trending
      • টাকার রেট
      • নাটক
      • খেলাধুলা
      • ওয়েব সিরিজ
      • পাসপোর্ট
      • নামের অর্থ
    • Tech
      • এয়ারটেল
      • ইংরেজি
      • নির্বাচন
      • ফেসবুক
      • বই pdf
      • বাংলালিংক
    • ভাতা
      • মোবাইল
      • রবি
      • রাশি
      • লোন
      • স্ট্যাটাস
  • ভিসা
  • শিক্ষাবৃত্তি
Bangla Learn

রংপুরে পার্ট টাইম জব ২০২৩ – part time job in rangpur

banglalearn, August 24, 2022

Table of Contents

Toggle
  • রংপুরে পার্ট টাইম জব ২০২৩ – part time job in rangpur
    • রংপুরে পার্ট টাইম জব
      • টিউশনি
      • ফটোগ্রাফি
      • ফুডপান্ডা
      • আউটসোর্সিং
      • উপসংহার

রংপুরে পার্ট টাইম জব ২০২৩ – part time job in rangpur

রংপুরে পার্ট টাইম জব- চাকরি জীবন্ত হরিণ নয় যে তাকে ছুটে ছুটে ধরতে হবে, চাকরি সোনার হরিণ। একটি সামান্য জড় পদার্থ যা তার জায়গায় সদাই স্থির। চলতে ফিরতে পারে না। কাজেই আপনি যদি যোগ্য হন,সেই সোনার হরিণ পাওয়ার যাবে। আর যদি যোগ্য না হন,তাহলে কোনদিন এই সোনার হরিণের খোঁজ পাবেন না। 

বর্তমান সময়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের পড়াশোনা করার খরচ,পরিবারের পক্ষের চালানো অসম্ভব হয়ে পড়ে। এই কারণে একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি খুঁজে বেড়ায়। আপনিও নিশ্চয় পার্ট টাইম চাকরি করতে ইচ্ছুক। যারা রংপুর শহরে বসবাস করেন অথবা রংপুর শহরের পড়াশোনা করেন। তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা রংপুরে পার্ট টাইম জব ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

রংপুরে পার্ট টাইম জব ২০২২ - part time job in rangpur

রংপুরে পার্ট টাইম জব

বর্তমান সময়ে চাকরির বাজার অনেক বেশি প্রতিযোগিতা পূর্ণ। একজন মাস্টার্স পাশ করা ইউনিভার্সিটি শিক্ষার্থী চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কারণ আমাদের দেশে চাকরির বাজারের বেহাল অবস্থা। এছাড়াও যে সকল মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজেকে পড়াশুনার কাজে নিয়োজিত রেখেছে। তাদের পড়াশোনা খরচ চালানো একটু কষ্টকর। 

এই কারণে অনেক শিক্ষিত বেকার ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী পার্ট টাইম চাকরি খুঁজে থাকে। আপনিও নিশ্চয়ই রংপুর শহরে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চান। এজন্য আপনাকে রংপুরে পার্ট টাইম জব সার্কুলার সম্পর্কে জানতে হবে। চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। 

টিউশনি

ছাত্র জীবনে টাকা ইনকামের অন্যতম প্রধান হাতিয়ার হল টিউশনি করা। আপনি রংপুর শহরে অনেক শিক্ষার্থী পেয়ে যাবেন যারা টিউটর খুঁজে বেড়ায়। এরকম আপনি যদি দুইটা টিউশনি পেয়ে যান। তাহলে মাসে সর্বনিম্ন ৬০০০ টাকা উপার্জন করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি যদি রংপুরে পার্ট টাইম জব করতে চান, তাহলে অবশ্যই টিউশনি দিয়ে শুরু করবেন। 

প্রাইভেট টিউশনিকে আমি কখনো খাটো করে দেখিনি। কারণ প্রাভেট টিউশনি শুধুমাত্র একজন ছাত্রের জন্য টাকা আয়ের উৎস নয়। যারা টিউশনি করে তারা একজন নরমাল ছাত্র এর চাইতে অধিক মেধা সম্পন্ন হয়। আপনি যখন বিভিন্ন ক্লাশের ছাত্র ছাত্রীদের পড়াবেন, তখন সেই বিষয়ে আপনি অনেক দক্ষ হয়ে উঠবেন, যেটা পরবর্তীতে আপনার চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে।

ছাত্র মহলে এই বিষয়টা একদম কমন, একজন প্রাইভেট টিউশনি করা ছাত্র আরেকজন প্রাভেট টিউশনি না করা ছাত্রের চাইতে যেকোন চাকরির ইন্টারভিউতে ভালো করতে পারে। এটার বাস্তব প্রমান আমি নিজেই। একমাত্র প্রাভেট টিউশনি করার কারনে আমি চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছিলাম।

ফটোগ্রাফি

ফটোগ্রাফি অনেক শৌখিন একটি পেশা। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে ফটোগ্রাফির প্রচুর ডিমান্ড রয়েছে। আপনার একটি ডিএসএলআর ক্যামেরা থাকলে খুব সহজে ফটোগ্রাফির কাজটি করতে পারবেন।

কিন্তু আপনি তো ভাবছেন আপনার তো ডিএসএলআর ক্যামেরা নেই। তাহলে আপনি কি ফটোগ্রাফি করতে পারবেন না। ভালো মানের একটি মোবাইল ফোন দেও আপনি এখন ফটোগ্রাফি করতে পারবেন। আপনি রংপুর যে স্থানে বসবাস করেন। সেখানে দেখবেন বিভিন্ন রকম ফটো গ্রাফির দোকান রয়েছে। আপনি আপনার বিজনেসের জন্য একটি কার্ড তৈরি করে নেবেন। তারপর আপনার বিজনেস কার্ড বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। তাহলে দেখবেন আপনি অল্প দিনে আপনার বিজনেস জনপ্রিয় হয়ে উঠেছে। 

আপনার যদি ফটোগ্রাফি সম্পর্কে অভীজ্ঞতা থাকে, তাহলে ডিএসএলআর ক্যামেরা ছাড়াও আপনি বিভিন্ন ফটো ষ্টুডিওতে কন্ট্রাক এর মাধ্যমে কাজ করে ফটোগ্রাফি করে টাকা আয় করতে পারবেন। কারণ ফটো ষ্টুডিওতে প্রফেশনাল ছবি তোলার জন্য অনেক ভালোমানের ফটোগ্রাফারের প্রয়োজন হয়।

আপনি হয়ত প্রায় সময় দেখে থাকেন যে, বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফার নিয়োগ দেওয়া হয়ে থাকে। বিয়ের বিভিন্ন মুহুর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখার জন্য একজন ভালো ফটোগ্রাফারের প্রয়োজন হয়। 

বড় বড় বিয়ের অনুষ্ঠানে ফট্রোগ্রাফির জন্য ফটোষ্টুডিও ৩০-৫০ হাজার টাকা ডিমান্ড করা হয়ে থাকে। এ ক্ষেত্রে আপনি একজন ভালোমানের ফটোগ্রাফার হলে বিভিন্ন ষ্টুডিও এর সাথে যোগাযোগ রাখতে পারেন। তারা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কাজ করার জন্য ডেকে নিয়ে আসব

ফুডপান্ডা

বর্তমান সময়ে অনলাইনে খাবার ডেলিভারি করার অন্যতম একটি প্ল্যাটফর্ম হল ফুডপান্ডা। আপনি ফুডপান্ডা রাইডার হিসেবে নিয়োগ দিতে পারবেন। যখন কোন ব্যক্তি ফুডপান্ডায় খাবার অর্ডার করে। তখন খাবার ডেলিভারি দেওয়ার জন্য অনেক লোকের দরকার হয়ে থাকে। খাবার ডেলিভারির কাজ যারা করে থাকে তাদের রাইডার বলা হয়। আপনিও চাইলে ফুডপান্ডায় rider হিসেবে যোগদান করতে পারেন। 

ফুডপান্ডায় কাজ করার জন্য আপনার একটি স্মার্টফোন ও একটি বাইসাইকেল হলে চলবে। এছাড়াও আপনার যদি বাইক থাকে তাহলে আরও বেশি টাকা উপার্জন করতে পারবেন। ফুডপান্ডায় আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি যত বেশি ডেলিভারি দিবেন তত বেশি টাকা উপার্জন হবে। 

অনেক ছাত্ররা লজ্জার কারনে এ ধরনের কাজ করতে চায় না। এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের প্রধান সমস্যা। কোন কাজ করতে চাইলে নিজের অবস্থার কথা চিন্তা না করে লোকজন কি বলবে সেটা প্রায়রিটি দেয়। লোক কি বলবে সেটা চিন্তা করলে আপনি কখনো নিজের অবস্থার উন্নতি করতে পারবেন না।

আমি সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ডিউটি করেছিলাম। সেই সূত্রে ভার্সিটির কয়েকজন বিদেশী ছাত্রদের সাথে আমার পরিচয় হয়। একদিন তাদের জিজ্ঞেস করেছিলাম, এতসব উন্নত দেশ থাকতে আপনারা বাংলাদেশে লেখাপড়া করছেন কেন? তারা বলে বাংলাদেশে তুলনা মূলকভাবে অন্যান্য দেশের চাইতে লেখাপাড়ার পাশাপাশি বাহিরে কাজ করা যায়। 

প্রথমে তাদের কথা শুনে আমি অবাক হই এবং তাদের জিজ্ঞেস করি, আপনারা লেখাপড়ার পাশাপাশি কি কাজ করছেন। তাদের মধ্যে ২ জন বলে তারা লেখাপড়ার পাশাপাশি সিলেট শহরের ভীতরে টম টম গাড়ি চালায়। তখন আমি বলেছিলাম, টমটম চালাতে আপনাদের খারাপ লাগে না? তারা বলে এখানে খারাপ লাগার কি আছে। আমরা কাজ করছি, খারাপ কিছু করছি না। সে দিন তাদের কথা আমাকে মুগ্ধ করেছিল।

বিদেশ থেকে বাংলাদেশ এসে তারা পড়ালেখার পাশাপাশি টাকা আয় করছে, অথচ আমরা বাইক রাইডিং এর কাজ করতে নিজেকে ছোট মনেকরি। সত্যিই বাঙ্গালি জাতি হিসেবে আমরা বড়ই শৌখিন। পকেটে দশ টাকা থাকলে পুরো টাকা খরছ করতে দ্বিধাবোধ করি না।

আউটসোর্সিং

রংপুরে পার্ট টাইম জব এর মধ্যে অন্যতম আউটসোর্সিং। বর্তমান সময়ে ঘরে বসে টাকা উপার্জন করার অন্যতম একটি মাধ্যম হলো আউটসোর্সিং। বাংলাদেশের অনেক তরুণ ও শিক্ষার্থী ঘরে বসে আউটসোর্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করছে। আপনি চাইলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। 

আপনি একজন ছাত্র হিসেবে যে কাজে আপনার দক্ষতা ও অভীজ্ঞতা রয়েছে, আপনি সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও, অনলাইন মার্কেটিং, লোগো ডিজাইন ও প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিষয়গুলোর বেশি ডিমান্ড রয়েছে। এগুলো ছাড়াও আপনি কোন বিষয়ে লেখালেখিতে দক্ষ হলে লেখালেখির মাধ্যমে ফ্রিল্যান্সিং করে পড়ালেখার পাশাপাশি টাকা আয় করতে পারবেন।

এছাড়াও রংপুর শহরে অনেক আউটসোর্সিং ইনস্টিটিউট রয়েছে। আপনি যদি হাতে-কলমে আউটসোর্সিং এর কাজ শিখে টাকা ইনকাম করতে চান। তাহলে অবশ্যই রংপুরে আউটসোর্সিং ইনস্টিটিউটে আগে কাজ শিখতে হবে। তারপর তারাই আপনাকে টাকা উপার্জন এর মাধ্যম খুঁজে দিবে। 

উপসংহার

এই ছিল রংপুরে পার্ট টাইম জব সম্পর্কে আমাদের বিস্তারিত একটি আলোচনা। আশা করি,আজকের আর্টিকেল আপনি মনোযোগ সহকারে পড়েছেন। যে সকল শিক্ষার্থী ও বেকার তরুণ রংপুর শহরে বসবাস করছেন। তাদের জন্য উপরে উল্লেখিত চাকরি গুলো অনেক বেশি দরকার। 

উপরে উল্লেখিত চারটি কাজ আপনি রংপুরে বসে করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি কেউ যদি পার্ট টাইম চাকরি করতে চান তাহলে করতে পারবেন। এছাড়াও যারা চাকরির পাশাপাশি রংপুরে পার্ট টাইম জব করতে চান,তাদের জন্য উপরের উল্লেখিত কাজ গুলো অনেক ভালো হবে। 
See also  এইচএসসি পাসে সরকারি চাকরি ২০২৩ | Hsc পাশে সরকারি চাকরি 2023
জব

Post navigation

Previous post
Next post

Recent Posts

  • What Should You Consider Before Buying a High-Mileage Bike in Bangladesh?
  • The Comprehensive Benefits of Professional Window Tinting
  • Understanding the Signs and Symptoms of Addiction With Briarwood Detox Center in Austin Texas
  • ক্যালোরি ঘাটতি ডায়েট কি: স্বাস্থ্যকর ও সহজ গাইড
  • মরীচিকা ওয়েব সিরিজ ডাউনলোড গাইড: স্ট্রিম ও ডাউনলোড

Archives

  • July 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • April 2024
  • February 2024
  • January 2024
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022

Categories

  • Education
  • Entertainment
  • Health
  • live
  • Loan
  • Misc
  • News
  • Tech
  • Trending
  • Uncategorized
  • ইনফো
  • ইংরেজি
  • ইসলাম
  • এয়ারটেল
  • ওয়েব সিরিজ
  • কলেজ
  • খেলাধুলা
  • জব
  • জিপি
  • টাকার রেট
  • টেক
  • টেলিকম
  • ডাউনলোড
  • ডাক্তার লিস্ট
  • দরখাস্ত
  • দাম
  • নাটক
  • নামের অর্থ
  • নির্বাচন
  • পড়াশোনা
  • পাসপোর্ট
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সিং
  • বই pdf
  • বাংলালিংক
  • ব্যাংকিং
  • ভাতা
  • ভিসা
  • মোবাইল
  • রবি
  • রাশি
  • লোন
  • শিক্ষাবৃত্তি
  • স্ট্যাটাস
  • স্বাস্থ্যবিধি
  • Contact

© Copyrights 2026 || All Rights Reserved || Designed and Developed by Mindmingles || Mail us on : GuestPost@GeniusUpdates.com