ফ্রিল্যান্সিং কেন করব
ফ্রিল্যান্সিং কেন করব, ফ্রিল্যান্সিং কেন শিখব, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি। এরকম হাজারো প্রশ্ন একজন নতুন ফ্রিল্যান্সার করে থাকে। আপনিও নিশ্চয়ই নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন।
একজন তরুণ যখন ফ্রিল্যান্সিং শুরু করে,তখন তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়। কারণ ফ্রিল্যান্সিং একটি নতুন ও জনপ্রিয় পেশা। বর্তমান সময়ে জনপ্রিয় পেশা গুলোর মধ্যে ফ্রিল্যান্সিং প্রথম সারিতে রয়েছে। কারণ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের কাজের চাহিদা অনেক বেশি। আপনার যদি ফ্রিল্যান্সিং শেখার প্রতি আগ্রহ থাকে। তাহলে আমাদের আজকের আর্টিকেল অনুগ্রহ করে মনোযোগ সহকারে পড়বেন। কারণ এই আর্টিকেলে আমরা ফ্রিল্যান্সিং কেন করব ও ফ্রিল্যান্সিং কেন শিখব তা নিয়ে আলোচনা করবো।
ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং মূলত ইংরেজি একটি শব্দ। ফ্রিল্যান্সিং শব্দের সার্বিক অর্থ মুক্ত পেশা। অর্থাৎ ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি নিজের ইচ্ছামত সময় দিতে পারবেন। আপনি যখন একটি কোম্পানিতে চাকরি করবেন। তখন একটা নির্দিষ্ট সময় মতো অফিসে যেতে হবে। আপনার অফিসের নিয়ম নীতি মেনে চলতে হবে।
কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে নিয়োজিত করবেন। তখন আপনাকে কোন অফিসে যেতে হবে না। এছাড়াও অফিসের কোন নিয়ম নীতি মেনে চলতে হবে না। কারণ ফ্রিল্যান্সিং পেশায় আপনি নিজের বস নিজে। আপনি ঘরে বসে নিজের অফিসে কাজ করতে পারবেন। এই কারণে বর্তমান ফ্রিল্যান্সিং পেশায় এত বেশি জনপ্রিয়।
নতুন যে সকল তরুন ফ্রিল্যান্সিং শিখতে চায়, তাদের মনে প্রশ্ন থাকে আমি ফ্রিল্যান্সিং কেন করব। কারণ ফ্রিল্যান্সিংয়ের যদি ভালো কিছু দিক না থাকে। তাহলে কোন মানুষ ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে নিয়োজিত করবে না। এই কারণে আপনাকে ফ্রিল্যান্সিং এর ভালো ভালো দিক খুঁজে বের করতে হবে। তাই আজকে আপনাদের সামনে ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো।
ফ্রিল্যান্সিং কেন করব
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে। যে কারণ গুলো আপনাকে ফ্রিল্যান্সিং শেখার প্রতি আরো বেশি আগ্রহ করে তুলবে। এছাড়াও আপনি যদি এই পেশায় দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি কাজের আগ্রহ আরো বেশি হবে। চলুন ফ্রিল্যান্সিং কেন করব তা সম্পর্কে সঠিক তথ্য জেনে নেই ।
মুক্ত পেশা: ফ্রিল্যান্সিংয়ের সবথেকে সুবিধা জনক দিক হলো মুক্ত পেশা। মুক্ত পেশা হলো আপনি যেকোনো সময়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন। সকাল কিংবা বিকাল অথবা রাত আপনি যখন ইচ্ছা করবেন। তখন এই কাজ শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য আপনাকে অফিস থেকে ছুটি নিতে হবে না। সময়মতো কখনো অফিসে যেতে হবে না।
ঘরে বসে ইনকাম: পৃথিবীর সবাই কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করতে চায়। কিন্তু মানুষ কখনো ঘরে বসে টাকা ইনকাম করতে পারত না। টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে অফিসে অথবা কর্মস্থলে যেতে হবে। কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে ফ্রিল্যান্সিং। কারণ আপনি ফ্রিল্যান্সিং এর কাজ সম্পূর্ণ ঘরে বসেই করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন তার ভালো দিক এটি। তাই ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন।
নিজের বস নিজেই: যারা সরকারি বেসরকারি চাকরি করে তাদের অফিসে বসের প্যারার কোন শেষ নেই। বসের মন খুশি রাখতে আমাদের বিভিন্ন রকম মিথ্যা কথাও বলতে হয়। কারণ আপনি যদি বসের মনকে খুশি করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে প্রমোশন হতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় এখানে আপনার কোন বস থাকবে না। এই পেশায় আপনাকে কোন বসের প্যারা নিতে হবে না। ফ্রিল্যান্সিং পেশায় আপনি নিজেরাই হয়ে যাবেন।
অধিক টাকা ইনকাম: একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ মাসে ৫০০০০ টাকা উপার্জন করতে পারে। বেসরকারি চাকরিজীবের মাসে উপার্জন একটু কম। কিন্তু একজন ফ্রিল্যান্সার চাইলে প্রত্যেক মাসে এক লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবে। আমাদের দেশের এমন অনেক তরুন ফ্রিল্যান্সার রয়েছে যাদের মাসিক আয় প্রায় এক লক্ষ টাকা। কিন্তু আপনি প্রথম পর্যায়ে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। এজন্য আপনাকে ধৈর্য ধরে কাজ শিখতে হবে।
অফিসে যেতে হবে না: ফ্রিল্যান্সিং শেখার আরেকটি সুবিধা হচ্ছে আপনাকে অফিসে যেতে হবে না। অফিসে যাওয়ার সময় সকালে আমরা অনেক তাড়াহুড়া করি। এছাড়াও অনেকে বাসে করে অফিসে যাওয়ার সময় অনেক কষ্ট করে থাকে। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন তখন অফিসে যেতে হবে না। ঘরে বসেই আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন। যা পৃথিবীর অন্য কোন পেশাতে আপনি এই সুযোগ পাবেন না।
পরিবারকে সময় দেওয়া: অফিসের কাজে আমরা অনেকে পরিবারকে ঠিকভাবে সময় দিতে পারি না। দেখা যায় সাপ্তাহিক একদিন ছুটির দিনে অফিসের বিভিন্ন কাজের চাপ পড়ে যায়। এখানে ছুটির দিনেও আমরা পরিবারকে সময় দিতে পারি না। পরিবারের বিশেষ করে ছোট ছেলেমেয়েদের সময় দেওয়া আমাদের অনেক বেশি প্রয়োজন। আপনি যখন ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন, তখন কিন্তু পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন। যে সকল ব্যক্তির ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা সবসময় পরিবারকে সঠিকভাবে সময় দিতে পারে।
ক্যারিয়ার: সাধারণ একটি চাকরি করে নিজের ক্যারিয়ার দাঁড় করানো অনেক বেশি মুশকিল। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিংয়ের কাজ করা শুরু করবেন। তখন সমাজে আপনার একটি ক্যারিয়ার দাঁড় হয়ে যাবে। এছাড়াও সাধারণ একটি পেশায় আপনার ক্যারিয়ার মধ্যে সর্বনিম্ন ৩০ বছর সময় লাগতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় আপনি সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে ভালো একটি ক্যারিয়ার গড়তে পারেন। তাই যারা অল্প সময়ের মধ্যে ভালো ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং পেশা অন্যতম।
নিজের সময় মত কাজ করা: পৃথিবীর অন্য কোন পেশায় আপনি নিজের ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারবেন না। কারণ অফিসে আপনাকে বসের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। এছাড়াও আপনি যদি অন্য কোন কোম্পানির চাকরি করেন সে ক্ষেত্রে সেই কোম্পানির সময় মত কাজ করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় আপনি নিজের ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং কেন করব তার ভালো একটি দিক নিজের ইচ্ছামত সময় দেওয়া।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
আপনার হয়তো মনে প্রশ্ন ছিল ফ্রিল্যান্সিং কেন করব,আশা করি ইতিমধ্যে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন ও ফ্রিল্যান্সিং কোথায় শিখবেন তা জানা দরকার। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শেখার বেশ কয়েকটি সেক্টর রয়েছে। কিন্তু আমি মনে করি প্রথম পর্যায়ে আপনি ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখতে পারেন।
কারণ আপনি যখন ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন,তখন আপনাকে কোন প্রকার টাকা দিতে হবে না। অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব থেকে,এই কাজ শিখে নিতে পারেন। কিন্তু আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে,তাহলে ভালো একটি প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারেন।
আমাদের দেশে অসংখ্য ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান রয়েছে। আপনি সব সময় চেষ্টা করবেন সরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ শেখার। এছাড়াও বিশ্বস্ত একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজ শিখে নিতে পারেন।
উপসংহার
ফ্রিল্যান্সিং কেন করব আশা করি এই প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। ফ্রিল্যান্সিং পেশার এমন কিছু ভালো রয়েছে, যা আপনি অন্য কোন পেশায় খুজে পাবেন না। এছাড়াও ফ্রিল্যান্সিং পেশাতে নিজের ইচ্ছামত সময় দিতে পারবেন। নিজের পরিবারকে সময় দিতে পারবেন। এরকম আরো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনি ফ্রিল্যান্সিং পেশায় পাচ্ছেন।
কিন্তু আপনাকে আগে ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ ভালোভাবে শিখে নিতে হবে। অনেক তরুণ ফ্রিল্যান্সার রয়েছে,যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং পেশায় এসে টাকা ইনকাম করতে চায়। কিন্তু ফ্রিল্যান্সিং পেশা থেকে টাকা ইনকাম করার জন্য একটু সময় দিতে হবে। যে সকল ব্যক্তির ফ্রিল্যান্সিং পেশায় ধৈর্য ধারণ করতে পারে তারাই দিনশেষে সফল হয়। তাই আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ও পরিশ্রম করতে হবে। ফ্রিল্যান্সিং কেন করব পর্ব কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।

.jpg)