কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন: আমরা যখন এইচএসসি পরীক্ষা শেষ করে, বিশ্ববিদ্যালয় জীবনে পাড়ি জমায়। তখন আমাদের বিভিন্ন কাজে এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষা শেষ করে,আমরা অনেক জায়গায় চাকরি করার জন্য আবেদন করি।
যারা এইচএসসি পাশ করার পর চাকরি করতে চায়,তাদের কলেজ থেকে সার্টিফিকেট তুলতে হবে। কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য একটি আবেদন পত্র অধ্যক্ষের কাছে লিখতে হবে। কিন্তু কিভাবে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লিখতে হয়,তা অনেকে অজানা রয়েছে। তাই আজকে আমরা আপনাদের সামনে,কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লেখা শিখাবো। চলুন দেরি না করে, এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লেখা শুরু করা যাক।
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লিখে অধ্যক্ষের কাছে জমা দেওয়ার পর, আপনার সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। সার্টিফিকেট তোলার জন্য অবশ্যই অধ্যক্ষের কাছে সরাসরি আবেদন পত্র লিখতে হবে। আবেদন পত্র লেখার সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
আবেদনপত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আবেদন পত্র লেখার সময় কোন কাটাকাটি করা যাবে না। এছাড়াও আবেদন পত্র লেখার সময় কোন বানান ভুল করা যাবে না। এই কয়টি বিষয়ে লক্ষ্য রাখলে আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। চলুন,কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্রের নমুনা নিচে নিম্নরূপ:-
তাং: ০১-০৬-২০২২
বরাবর
অধ্যক্ষ
গাজীপুর সরকারি কলেজ
গাজীপুর,ঢাকা
বিষয়: সার্টিফিকেট তোলার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের প্রাক্তন একজন শিক্ষার্থী। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কিন্তু আমার বিশেষ প্রয়োজনে এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট জমা দিতে হবে। তাই আমি আমার এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট নিতে চাচ্ছি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত আমার সমস্যা বিবেচনা করে, আমাকে এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট দান করলে চির কৃতজ্ঞ ও আপনার নিকট ঋণী থাকব।
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ সফিউদ্দিন আহমেদ
শিক্ষাবর্ষ: ২০১৬-১৭
উপরে কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্রে আমি শুধু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে নিজের মত করে আবেদন পত্র লিখতে পারেন। আবেদন পত্র লেখার সময় আপনার নিজের নাম, কলেজের নাম ও কলেজের ঠিকানা দিতে হবে। এছাড়াও আপনি কোন শিক্ষাবর্ষে এইচএসসি পাস করেছেন তা উল্লেখ করতে হবে।
এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য আবেদন
এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট তোলার জন্য কিভাবে আবেদন করতে হবে। এটা জানার জন্য অনেকেই আমাদের ব্লগে কমেন্ট করেছেন। এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য, উপরের আবেদন পত্রের নমুনা অনুযায়ী অধ্যক্ষের কাছে আবেদন পত্র লিখতে হবে। কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র ও এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র একই রকম।
►► আরো পড়ুনঃ মার্কশিট তোলার জন্য আবেদন
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
স্কুল সার্টিফিকেটের জন্য আবেদন পত্র
আবার আপনি যদি স্কুল থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন করেন। তাহলে আপনাকে কিছু বিষয় পরিবর্তন করতে হবে। আপনি যখন স্কুল থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন করবেন। তখন আপনাকে অধ্যক্ষের জায়গায় প্রধান শিক্ষক দিতে হবে। তারপর এইচএসসি সার্টিফিকেট জায়গায় এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দিতে হবে।
এই দুটি জায়গা সংশোধন করলে আপনি স্কুল থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে পারবেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে হয়। তাই এই গুরুত্বপূর্ণ আবেদনপত্র আপনাদের সাথে শেয়ার করলাম।
পরিশেষে কিছু কথা
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় তা জানতে পেরেছেন। এইচএসসি পরীক্ষার শেষ করে,আমরা বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য আবেদন করে থাকি। চাকরির জন্য আবেদন করার পর, তখন আমাদের এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট জমা দিতে হয়। এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট উত্তোলন করার জন্য, কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হয়।
কিন্তু অনেকেই জানতে চেয়েছেন কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য কিভাবে আবেদন পত্র লিখতে হয়,তা নিয়ে একটি আর্টিকেল লেখার জন্য। তাই আপনাদের সামনে কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র আর্টিকেল নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের আর্টিকেল আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
.png)
.jpg)