গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ
গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ– আমাদের দেশে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংক অন্যতম। গ্রামীণ ব্যাংক মূলত বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো ভূমিহীন ও কৃষকদের ঋণ প্রদান, শিক্ষা ঋণ, দেশের আয়কর বৃদ্ধি করা ও দেশকে বেকার মুক্ত করা। এ কয়েকটি উদ্দেশ্য নিয়ে মূলত গ্রামীণ ব্যাংক কাজ করে যাচ্ছে।
গ্রামীণ ব্যাংক থেকে বাংলাদেশের যে কোন নাগরিক ক্ষুদ্র ঋণ নিতে পারবে। আপনিও নিশ্চয়ই গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিতে চাচ্ছেন। কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নেওয়ার নিয়ম সম্পর্কে জানাবো।
গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের ক্ষুদ্র ঋণ দানকারী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের যে কোন পেশার মানুষ এই প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ঋণ নিতে পারবে। কৃষক থেকে শুরু করে মানুষ পর্যন্ত ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করতে পারবে।
কিন্তু গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ কিছু শর্ত মেনে চলতে হবে। গ্রামীণ ব্যাংক ভূমি ও দরিদ্র নারীদের একটি ক্ষুদ্র ঋণ দল গঠন করে। একটি করে দলে সর্বনিম্ন পাঁচজন নারী সদস্য থাকতে হবে।
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের মূল উদ্দেশ্য হলো দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায়। একজন ভূমিহীন কৃষক চাইলে গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে স্বামলম্বী হতে পারে। এছাড়াও চাইলে একজন নতুন ব্যবসায়ী ব্যবসা শুরু করার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে পারে।
গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নেওয়া নিয়ম
আমাদের দেশের প্রত্যেক ইউনিয়নে একটি করে গ্রামীণ ব্যাংক স্থাপন করা হয়েছে। আপনার ইউনিয়নে নিশ্চয়ই একটি গ্রামীণ ব্যাংক রয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়ার জন্য আপনার নিকটস্থ গ্রামীণ ব্যাংকের যোগাযোগ করতে হবে। তারপর ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট জমা দিতে হবে।
ঋণ নেওয়ার কাগজপত্র জমা দেওয়ার সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে আপনাকে ঋণ প্রদান করা হবে। সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রথম পর্যায়ে ক্ষুদ্র ঋণ নিতে পারবেন। আপনাকে সাপ্তাহিকভাবে কিস্তি প্রদান করতে হবে। অর্থাৎ মাসে আপনার ৪ কিস্তি দিতে হবে।
গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নেওয়ার কাগজপত্র
- ক্ষুদ্রঋণ নেওয়ার জন্য আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি
- আবেদনকারীর সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- চারিত্রিক সনদপত্র
- নমনির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি (প্রয়োজনে)
আপনি আরো পড়তে পারেনঃ
গ্রামীণ ব্যাংক শিক্ষা ঋণ
বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্রামীণ ব্যাংক শিক্ষা ঋণ প্রদান করে। আপনি চাইলে গ্রামীণ ব্যাংক থেকে শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারেন। গ্রামীণ ব্যাংক থেকে শিখার নেওয়ার জন্য আপনার নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখায় যোগাযোগ করুন। সব থেকে ভালো হয় আপনার জেলা গ্রামীণ ব্যাংক শাখায় যোগাযোগ করলেন।
গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা
বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকে আপনি সুযোগ-সুবিধা বেশি পাচ্ছেন। কারণ গ্রামীণ ব্যাংক থেকে যেকোন মানুষ ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করতে পারে। এছাড়াও আপনি সাপ্তাহিক কিস্তি প্রদান করতে পারবেন। গ্রামীণ ব্যাংক থেকে আপনি ক্ষুদ্র ব্যবসা অথবা কৃষি কাজ করার জন্য লোন নিতে পারেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য গ্রামীণ ব্যাংক রয়েছে শিক্ষা লোনের সুবিধা।
গ্রামীণ ব্যাংক লোন ইন্টারেস্ট রেট
দেশের অন্যান্য ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদের হার একটু বেশি। এই কারণেই গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক অর্থনীতিবিদের অনেক মতামত রয়েছে। গ্রামীন ব্যাংকের লোন ইন্টারেস্ট তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বলে আমাদের ব্যাংকের সুযোগ সুবিধা বেশি বলেই, আমাদের সুদের হার একটু বেশি। কিন্তু বর্তমানে গ্রামীণ ব্যাংক সুদের হার মোটামুটি ভাবে কমানো হয়েছে।
উপসংহার
এই ছিল আমাদের গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আপনি যদি গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিতে চান তাহলে গ্রামীণ ব্যাংক শাখায় যোগাযোগ করুন। বাংলাদেশের যেকোনো পেশাজীবী নারী গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে পারে। এছাড়া একজন শিক্ষার্থী চাইলে পড়াশোনা খরচের জন্য গ্রামীণ ব্যাংক শিক্ষা লোনের জন্য আবেদন করতে পারবে।
গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নেওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। গ্রামীণ ব্যাংক লোন সাধারণত নারীর সদস্যদের প্রদান করা হয়। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন,তাহলে আপনার স্ত্রী কিংবা মাকে দিয়ে লোনের জন্য আবেদন করতে পারেন।
.jpg)