স্কুল দরখাস্ত লেখার নিয়ম কানুন
স্কুল দরখাস্ত লেখার নিয়ম– আমাদের সবার কাছে আবেদনপত্র সাধারণত দরখাস্ত নামে পরিচিত। আমাদের অফিসিয়াল ভাবে স্কুল থেকে ছুটি/কোন সমস্যার জন্য আবেদন পত্র লিখতে হয়। বর্তমানে দরখাস্ত লেখার প্রায় উঠে গেছে। কিন্তু ইস্কুল কলেজে কোন সমস্যার জন্য আমাদের দরখাস্ত লিখতে হয়। এছাড়াও স্কুলে বাংলা দ্বিতীয় পত্রে দরখাস্ত নিয়ে অনেক প্রশ্ন আসে।
এছাড়াও বাস্তব জীবনে আপনাকে বিভিন্ন জায়গায় দরখাস্ত লিখতে হবে। এই কারণে আপনাকে স্কুল দরখাস্ত লেখার নিয়ম কানুন জানতে হবে। আজকে আপনাদের সামনে স্কুলে ছুটির জন্য ও বিনা বেতনে অধ্যয়নের দরখাস্ত লেখার নিয়ম জানাবো। আশা করি,আমাদের আর্টিকেল খুব মনোযোগ সহকারে পড়বেন।
স্কুল দরখাস্ত লেখার নিয়ম
স্কুলে আপনি বিভিন্ন সমস্যার জন্য দরখাস্ত লিখতে পারেন। আজকে আপনাদের সামনে স্কুল দরখাস্ত লেখার দুটি পদ্ধতি আলোচনা করবো। বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত লেখার নিয়ম ও ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম জানাবো। চলুন শুরু করা যাক, স্কুল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে।
বিনা বেতনে পড়ার জন্য স্কুল দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ০৯/০৯/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
পাবনা বহুমুখী উচ্চ বিদ্যালয়
পাবনা,রাজশাহী
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র
জনাব,
বিনীত নিবেদক এই যে আমি আপনার স্কুলের নবম শ্রেণীর নিয়মিত একজন শিক্ষার্থী। আমার বাবা একজন সামান্য কৃষক। আমি সহ আমার পরিবারের মোট পাঁচজন সদস্য। আমি ছাড়াও আমার পরিবারে দুই ভাইবোন পড়াশোনা করে। আমার বাবার পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো অনেক কষ্টের ব্যাপার।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার উপরোক্ত বিষয়টি বিবেচনা করে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিন।
বিনীত
আপনার একান্ত অনুগত
মোঃ ইশতিয়াক চয়ন
শ্রেণী: ৯ম
রোল: ১২
বিভাগ: ব্যবসায়
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
স্কুলে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ০৯/০৯/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
পাবনা বহুমুখী উচ্চ বিদ্যালয়
পাবনা,রাজশাহী
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় নিবেদক এই যে আমি আপনার স্কুলের দশম শ্রেণীর নিয়মিত একজন শিক্ষার্থী। গত ০৫/০৯/২০২২ ইং শনিবার থেকে ০৭/০৯/২০২২ সোমবার পর্যন্ত অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম।
অতএব, মহোদয় আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরের পেশায় বিবেচনা করে আমার তিন দিনের ছুটি দানে বাধিত থাকুন।
নিবেদন
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ সাইফুল ইসলাম
শ্রেণী: দশম
রোল: ১৩
বিভাগ: মানবিক
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে স্কুল দরখাস্ত লেখার নিয়ম কানুন। স্কুলে আপনি বিভিন্ন সমস্যার জন্য দরখাস্ত লিখতে পারেন। আজকে আপনাদের সামনে আমরা মাত্র দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে আমাদের নমুনা পত্র অনুসরণ করে আপনার সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে পারেন। স্কুল দরখাস্ত লেখার নিয়ম কানুন সম্পর্কে কোন মন্তব্য থাকলে, আমাদের ব্লগে কমেন্ট করবেন।
.jpg)